Malda: গাড়ির বৈধ কাগজ থাকা সত্ত্বেও টাকা দাবি! মালদহে চালককে টেনে নামিয়ে বেধড়ক মারধর সিভিক ভলান্টিয়ারদের

Malda: দিনে দুপুরে প্রকাশ্যে সিভিকের (Civic Volunteers) দৌরাত্ম্য। চেকপোস্টে গাড়ি আটকে মোটা অঙ্কের টাকা দাবি। টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে হেনস্থা। ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর (Beaten)। মালদহের হরিশ্চন্দ্রপুরে কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সিভিকদের বাড়বাড়ন্ত নিয়ে নিন্দায় সব মহল।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে। জখম গাড়ি চালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। জানা গিয়েছে, জখম গাড়ি চালকের নাম রুহুল আমীন। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে। হাতে গুরুতর আঘাত পান ওই চালক।

malda

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ি চালক ডালখোলা হাট থেকে ব্যবসায়ীদের গরু নিয়ে আসছিলেন। সঙ্গে ছিলেন গাড়ির মালিকও। ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান। শুধু তাই নয়, অভিযোগ, গাড়ির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও মোটা অঙ্কের টাকা দাবি করে সিভিক ভলান্টিয়াররা। এক হাজার টাকা দাবি করে বসেন তারা। বচসার পর চালক পাঁচশো টাকা দিতে রাজিও হয়ে যান।

কিন্তু পাঁচশো টাকা নিতে অস্বীকার করে সিভিক ভলান্টিয়াররা। উল্টে চালকদের উপর সিভিকরা চড়াও হয় বলে অভিযোগ। এরপর চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন চালকদের একজন। তাঁর উপরেও চড়াও হন সিভিক ভলান্টিয়াররা। চালকের হাত জখম করে দেন তারা।

এদিকে চালকের রোজা থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করান। অভিযোগ, পুলিশের অনুপস্থিতে এভাবেই জোরপূর্বক সিভিকরা গাড়ি আটকে টাকা আদায় করেন। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে রিপোর্ট দিতে নির্দেশ দেন পুলিশ সুপার। অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করার নির্দেশ দিয়ে পুলিশ প্রশাসন।

পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে মূল দোষীসাব্যস্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবু সিভিকদের দৌরাত্ম্যে লাগাম নেই। বাড়বাড়ন্ত চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+