প্রকাশিত হল মাধ্যমিকের মাদ্রাসা পরীক্ষার ফলাফল, জেনে নিন কোথায় দেখা যাচ্ছে ফলাফল
প্রকাশিত হল মাধ্যমিকের মাদ্রাসা পরীক্ষার ফলাফল, জেনে নিন কোথায় দেখা যাচ্ছে ফলাফল
প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল। গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার মাধ্যমিকের ফল প্রকাশিত হল। সকাল ১১টা থেকে অনলাইনে জানা যাচ্ছে ফলাফল। তার জন্য বেশ কয়েকটি সাইট দিয়েছে মাদ্রাসা বোর্ড।

প্রকাশিত হল মাদ্রাসার ফলাফল
২০ জুলাই প্রকাশিত হয়েছে মধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপরেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তার পরের দিনই প্রকাশিত হল মাধ্যমিকের মাদ্রাসা পরীক্ষার ফলাফল। শুক্রবার সকাল ১১টা নাগাদ প্রকাশিত হয় মাদ্রাসা পরীক্ষার ফলাফল। অনলাইনেই জানা যাচ্ছে সব তথ্য। করোনার কারণে এবার মাদ্রাসা পরীক্ষাও হয়নি।

কোথায় জানা যাবে ফলাফল
সকাল ১১টা থেকেই অনলাইনে জানা যাচ্ছে ফলাফল। wbresults.nic.in. এখানে ক্লিক করে রোলনম্বর এবং জন্মতারিখ দিলেই জানা যাচ্ছে ফলাফল। ছাত্রছাত্রীরা অনলাইনে পুরো মার্কশিট দেখতে পাবেন। সেখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্রছাত্রীরা।

আলিম ও ফাজিলের ফল প্রকাশ
আলিম ও ফাজিলেরও ফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টা থেকে আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল অনলাইনে জানা যাচ্ছে। সেখানেও রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করতেই জানা যাবে ফলাফল। করোনার কারণে এই দুটি পরীক্ষাও এবার হয়নি।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পাসের হার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পাস করেছে।মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে তার মধ্যে ৯০ শতাংশ প্রথম বিভাগে পাস করেছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারও ৯৭ শতাংশের বেশি। সেখানেও জেলায় জেলায় ৯০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications