দিল্লি এবার হবে বাংলার ঘাঁটি, দিলীপ ঘোষকে নিশানায় ছড়া কাটলেন 'কালার ফুল' মদন মিত্র

সমালোচনা করলেও রেগে যান না কামারহাটির তৃণমূ (trinamool congress) ল বিধায়ক মদন মিত্র (madan mitra) । হেসে, রসিকতা করে জবাব দেওয়াই তাঁর অভ্যাস। আর সবসময়ই রঙচঙে থাকতেই পছন্দ করেন তিনি। যার জন্য ভবানীপুরের কর্মী সভায় মদন

সমালোচনা করলেও রেগে যান না কামারহাটির তৃণমূ (trinamool congress) ল বিধায়ক মদন মিত্র (madan mitra) । হেসে, রসিকতা করে জবাব দেওয়াই তাঁর অভ্যাস। আর সবসময়ই রঙচঙে থাকতেই পছন্দ করেন তিনি। যার জন্য ভবানীপুরের কর্মী সভায় মদন মিত্রকে কালার ফুল মদন বলেও উল্লেখ করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেই দলনেত্রীকে যখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) আক্রমণ করেন, তখনও মদন মিত্র জবাব দেন ছড়া কেটে।

কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ

কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ

নির্বাচন কমিশন কেন উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল, তা নিয়ে উত্তর দিতে গিয়ে দিলীর ঘোষ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়াই করবেন, আর লড়াই করলেই জিতবেন, তার কোনও গ্যারান্টি নেই। তিনি আরও বলেছিলন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছন, ভবানীপুরেও হারতে পারেন। দিলীপ ঘোষ আরও বলেছিলেন, বাংলার মানুষ বাংলার মেয়েকে চাইছে না। হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছে, বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, কে তাঁকে বলেছিল মুখ্যমন্ত্রী হতে?

ছড়া কেটে জবাব মদন মিত্রের

ছড়া কেটে জবাব মদন মিত্রের

দেরিতে হলেও এদিন এর জবাব দিয়েছেন মদন মিত্র। শ্রীরামপুরের মাহেশে পুজো দিতে গিয়ে তিনি বলেন দিলীপ ঘোষ তো এটাও বলতে পারতেন, শহিদ মিনার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা সম্ভব, কিন্তু তারা তা চাইবেন না। একইসঙ্গে ছড়া কেটে কামারহাটির বিধায়ক বলেন, আসলে ভবানীপুর থেকে কামারহাটি, সবার লক্ষ্য এবার দেশের মাটি। মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি এবার হবে বাংলার ঘাঁটি।

দিদির জন্য র‍্যাপ মদনের

দিদির জন্য র‍্যাপ মদনের

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচারে নেমে পড়েছেন মদন মিত্র। দলনেত্রীর জন্য র‍্যাপও করেছেন তিনি। কালো পাঞ্জাবি, চোখে চশমা, গলায় উত্তরীয় পরে র‍্যাপ রেকর্ড করেছেন তিনি। সেই র‍্যাপের একটি লাইন ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি, বিজেপির লেগে যাক দাঁত কপাটি। কার্যত এই সুরেই দিলীপ ঘোষকে জবাব দিয়েছেন মদন মিত্র।

সবসময়েই মদন কালার ফুল

সবসময়েই মদন কালার ফুল

সব সময় সব জায়গাতেই মদন মিত্র কালার ফুল থাকতে পছন্দ করেন। সংবাদ মাধ্যমের অফিসে কোনও অপরিচিত সাংবাদিকের হাতে যদি লাল চাও দেখেন, তিনি জিজ্ঞাসা করেন সেটা কী। আবার টলিউডের অভিনেত্রীদের সঙ্গেও তাঁকে মিশে থাকতে দেখা যায়। মাঝে মধ্যেই তিনি বসে যান ফেসবুক লাইভে। গাড়িতে যেতে যেতেও তিনি ফেসবুক লাইভ করেন। দলের বাইরেও তাঁর ফ্যান রয়েছে। সেই কালার ফুল মদন মিত্রকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। রাজা চন্দের পরিচালনায় তৈরি হওয়া বায়োপিকে মদন মিত্রের ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। যার জন্য মুখ্যমন্ত্রীও রসিকতা করেন সেই মদন মিত্রকে নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+