সারদা: দলের অনেক রাঘববোয়ালের নাম বলেছেন মদন, দাবি সিবিআইয়ের

আরও পড়ুন: সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র
সিবিআই দাবি করেছে, প্রথম দিকে মদনবাবু সহযোগিতা করতে রাজি ছিলেন না। কিন্তু যখন দেখেন যে, তাঁর বাঁচার আর উপায় নেই, তখন ভেঙে পড়েন। বিভিন্ন তথ্যপ্রমাণ তাঁর সামনে হাজির করা হলে অবাক হয়ে যান। আর তার পরই দলের অনেকের নাম বলে দেন। এঁদের কেউ খুবই পরিচিত মুখ, কেউ দাপুটে মন্ত্রীও। এর আগে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কিংবা সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে, তার সঙ্গে মদনবাবুর দেওয়ার তথ্যের মিল আছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
মদনবাবুকে জেরা করার জন্য সিবিআই চারটি দল তৈরি করেছে। প্রতিটি দলে রয়েছেন তিনজন করে অফিসার। তাঁর বিরুদ্ধে যে ৪২টি অভিযোগ রয়েছে, তা ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications