আসানসোলে প্রেমিকার সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা প্রেমিকের
আসানসোলে প্রেমিকার সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা প্রেমিকের
আসানসোল এলাকায় এক যুবতীর সামনে গুলি করে আত্মহত্যা করেছে এক যুবক। পুলিশ জানায় যে মৃতের নাম রাকেশ রজক। বছর পঁচিশের রাকেশ হিরাপুর এলাকার নাকরাসোতার বাসিন্দা। জানা গিয়েছে যে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করেছে রাকেশ। এলাকার এক তরুণীকে ভালো লাগত রাকেশের। মঙ্গলবার রাতে সে ওই যুবতীকে প্রেম নিবেদন করে। প্রেমের সেই প্রস্তাবটি ফিরিয়ে দেয় ওই যুবতী। তারপরেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে নিজের ওপর গুলি করে রাকেশ।

অন্য দিকে হুগলি জেলা র কোন্নগর এলাকায় এক যুবতী আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার ঘটনায় পুলিশ রিমা পাল নামের ওই যুবতীর প্রেমিক পঞ্চানন দাসকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার পঞ্চানন দাসের বাড়িতে হামলা চালায় ওই এলাকার লোকজন।
জানা গিয়েছে যে রিমা পাল শিক্ষিতা ও কলকাতায় একটি বেসরকারি সংস্থার কর্মী। পঞ্চানন মার্বেল মিস্ত্রি। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু রিমার বাড়ির লোকজন এই সম্পর্কে আপত্তি জানিয়েছেন। জানা গিয়েছে যে মঙ্গলবার রিমার বাড়িতে গিয়েছিল পঞ্চানন। সে ফিরে আসার পর রিমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ির লোকজনের অভিযোগ যে রিমা আত্মহত্যা করেছে প্রেমিক পঞ্চানন দাসের প্ররোচনায়।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পঞ্চাননের বাড়ির লোকজন। তাদের দাবি রিমা পঞ্চাননকে বিয়ে করতে চাইলেও তার বাড়ির লোকজন বিষয়টিতে আপত্তি জানায় তাই সে আত্মহত্যা করেছে। এখন মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে পঞ্চানন দাসকে।












Click it and Unblock the Notifications