বাংলায় বিধানসভা নির্বাচনের তুলনায় কমল তৃণমূলের ভোটের হার, ভোটব্যাঙ্ক অটুট বিজেপির

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনের ফলাফলেও বাংলায় সবুজ ঝড়। ৪১টির মধ্যে ২১টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস, ১২টিতে বিজেপি।

দুই শিবিরেই চলছে নির্বাচনের ফল বিশ্লেষণ। বিভিন্ন জেলা থেকে তলব করা হয়েছে রিপোর্ট। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হবে। সেই লক্ষ্যে প্রস্তুতিতে এবারের ফল তাৎপর্যপূর্ণ।

Lok Sabha Election Results 2024

বিভিন্ন নির্বাচনের গুরুত্ব একেক রকম। লোকসভা ভোটের চরিত্রের সঙ্গে, ইস্যুর নিরিখে বিধানসভা নির্বাচনের যেমন অনেকটাই ফারাক, তেমনই পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে গুরুত্ব পায় স্থানীয় ইস্যু। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্ব দিয়ে থাকেন প্রাপ্ত ভোটের শতকরা হারকে।

২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। তৃণমূল কংগ্রেস ২০১১ সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৩৮.৩৯ শতাংশ ভোট। ২০১১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৪.০৬ শতাংশ। সেই নির্বাচনের পর লোকসভা নির্বাচন হয় ২০১৪ সালে। সেবার তৃণমূলের আসন ছিল ৩৪, বিজেপির ২।

২০১১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার বেড়ে হয় ৩৯.০৫ শতাংশ, বিজেপি পেয়েছিল ১৭.০২ শতাংশ ভোট। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বেড়ে হয় ২১১। ভোটের হার বাড়ে লোকসভা নির্বাচনের তুলনায়, তা দাঁড়ায় ৪৪.৯১ শতাংশ। বিজেপি তিনটি আসনে জেতে। ভোটের হার ছিল ১০.১৬ শতাংশ।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচন হয় ২০১৯ সালে। ২০১৬ সালে বিজেপি যেখানে তিনটি বিধানসভা আসনে জিতেছিল, তার তিন বছরের মধ্যে লোকসভা ভোটে ১২৬টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে যায় বিজেপি। জেতে ১৮টি আসন। তৃণমূলের আসন ৩৪ থেকে নেমে আসে ২২টিতে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২১১, পরে অন্য দলের বিধায়করা তৃণমূলে আসায় সেই সংখ্যা বেড়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে থাকে ১৫৪টি বিধানসভা ক্ষেত্রে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পায় ৪৩.২৭ শতাংশ ভোট, বিজেপি ৪০.২৫ শতাংশ।

দেখাই যাচ্ছে বিজেপির প্রাপ্ত ভোটের হার অনেকটাই বেড়ে যায়, ভোটের হার কমে তৃণমূলের। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতে ২১৫ আসনে, বিজেপি থামে সাতাত্তরে। এরপরও বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন কয়েকজন বিধায়ক, তাঁরা এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে হেরেছেনও।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট, যা ২০১৯ সালে লোকসভা ভোটের তুলনায় অনেকটাই বেশি। বিজেপির ভোট কিছুটা কমে হয় ৩৮.১৫ শতাংশ। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২ থেকে হয়েছে ২৯, বিজেপি ১৮ থেকে কমে ১২।

যেটা উল্লেখযোগ্য, আসন সংখ্যা কমলেও বিজেপির ভোটের হার সামান্য হলেও বেড়েছে। ২০২১-এ যা ছিল ৩৮.১৫ শতাংশ, এবারের লোকসভা নির্বাচনে তা হয়েছে ৩৮.৭৩ শতাংশ। নিশ্চিতভাবে এটি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় কম।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট ছিল ৪৮.০২ শতাংশ, সেটি এবারের লোকসভা নির্বাচনে কমে হয়েছে ৪৫.৭৬ শতাংশ। ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় বামেরা পায় ৪.৭৩ শতাংশ ভোট, কংগ্রেস ২.৯৩ শতাংশ। এবারের লোকসভা নির্বাচনে সিপিআইএম পেয়েছে ৫.৬৭ শতাংশ ভোট, কংগ্রেস ৪.৬৮ শতাংশ ভোট। ফরওয়ার্ড ব্লক ০.২৪ শতাংশ, সিপিআই ০.২২ শতাংশ ভোট পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+