করোনার কড়া বিধিনিষেধ কি তবে উঠছে, লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যেকে রেলে চিঠি ঘিরে বাড়ছে জল্পনা
করোনার কড়া বিধিনিষেধ কি তবে উঠছে, লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যেকে রেলে চিঠি ঘিরে বাড়ছে জল্পনা
এই মাসেই চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই নিয়ে রেল চিঠি দিয়েছে। তার পর থেকে কড়া বিধিনিষেধ শিথিলের জল্পনা শুরু হয়েছে। ১৫ জুন পর্যন্ত করোনার কড়া বিধিনিধেষ বহাল করা হয়েছিল। সেই মেয়াদ আরও বাড়বে কিনা তাই নিয়ে জল্পনা চলছিল। রেলের এই চিঠির পর অনেকটাই আশার আলো দেখছেন নিত্য যাত্রীরা

বন্ধ লোকাল ট্রেন
করোনার কারণে প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। একের পর এক ট্রেনের চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেম। ফলে ট্রেন চালানো সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। অনেক ট্রেন বাতিল করতে হচ্ছিল শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে। শেষ পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। তবে রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চলছিল।

কড়া বিধিনিষেধ রাজ্যে
মে মাসের ১৫ তারিখ থেকেই রাজ্যে কড়া বিধিনিধেষ জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বন্ধ করে দেওয়া হল শপিং মল, বিউটি পার্লার, জিম, সুইমিংপুল, গণ পরিবহণ, মেট্রো রেল। সরকারি বেসরকারি দফতর। সেকাণে লোকাল ট্রেন না চলায় তেমন সমস্যা হচ্ছিল না । তবে জুন মাসের ১ তারিখ থেকে বেশ কিছু বেসরকারি অফিস কাজ চালু করেছে। তাতে সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রীদের।

স্পেশাল ট্রেন নিয়ে রাজ্যকে চিঠি
করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেন চালু করার চিন্তা ভাবনা শুরু করেছে েরল। ১৭ তারিখ থেকে দূরপাল্লার বেশ কিছু স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। তবে লোকাল ট্রেন চালু নিয়েও রাজ্য সরকারকে চিঠি লিখেছে রেল। যাত্রী সংখ্যা ফের বাড়তে শুরু করায় লোকাল ট্রেন চালু করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

চলতে পারে বাসও
মনে করা হচ্ছে রাস্তায় সরকারি বাসও চালানো হলে পারে। নামতে পারে স্পেশাল বাসও। করোনার কারণে কড়া বিধিনিষেধের বেড়াজালে বন্ধ ছিল লোকাল ট্রেন এবং বাস পরিেষবা। অফিস আদালত খুলতে শুরু করায় সমস্যা বেড়েছে সেকারণেই বাস রাস্তায় নামানো হতে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications