পশ্চিম মেদিনীপুরে শুরু ঝুমুর, ছৌ সহ লোক উৎসব
পশ্চিম মেদিনীপুরে শুরু ঝুমুর, ছৌ সহ লোক উৎসব
রাজ্যের অন্যান্য জেলার মত পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হল "বাংলা মোদের গর্ব" শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার মেদিনীপুরের জেলা পরিষদের প্রদ্যুত্ স্মৃতি সদনে তিন দিনের এই অনুষ্ঠানের সূচনা হয় । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা সহ অন্যান্যরা।

তিন দিনের এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে পাইক নাচ, ঝুমুর গান ও নাচ, ছৌ নাচ সহ বিভিন্ন লোক গান ও নাচ।
এই সঙ্গে রাজ্য সরকারের যে সব কর্মসূচি আছে তা তুলে ধরা হয়েছে।
সৌমেন মহাপাত্র বলেন, এই ধরনের অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে জেলার লোক সংস্কৃতি কে যা এক সময়ে হারিয়ে যেতে বসেছিল কিন্তু বর্তমান রাজ্য সরকার সেইগুলো ফিরিয়ে এনেছে।
এদিন এই অনুষ্ঠানে তুলে দেওয়া হয় শারদ সম্মান পুরস্কার। জেলার সেরা দুর্গাপূজা কমিটির হাতে এই পুরস্কার প্রদান করা হয়।












Click it and Unblock the Notifications