কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হল ভূমিকম্প, কেন্দ্রস্থল বাংলাদেশে

শুক্রবার সকালে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অনুভূত হল ভূমিকম্পের হালকা কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশে ঘোরাশাল এলাকার কাছে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় সকাল ১০টা ৮ মিনিটে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নারসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

কম্পনের তীব্রতা খুব বেশি না হলেও কলকাতার বহু বাসিন্দা বাড়ির ফ্যান, দেওয়ালে ঝোলানো ছবি বা অন্যান্য সামগ্রী দুলতে দেখেন বলে জানান। শহরের বিভিন্ন প্রান্তে মিলেছে একই রকম অভিজ্ঞতার খবর।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার ঘটনা সামনে আসেনি। আপাতত পরিস্থিতির উপর নজর রেখে আরও তথ্যের অনুসন্ধান চলছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বাংলাদেশে নরসিংদী পশ্চিম দক্ষিণ পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে ছিল এই কম্পনের কেন্দ্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি ঘটে।

কেউ কেউ আতঙ্কে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেসব ভিডিও ও ছবি, যেখানে স্পষ্ট দেখা যায় পাখা ও দেওয়ালের শো পিস দুলতে শুরু করেছে।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারেও অনুভূত কম্পন বাংলার উত্তরাংশের একাধিক জেলায় বিশেষত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও কোচবিহারে হালকা কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট দপ্তর গুলির।

এদিকে বৃহস্পতিবার পাকিস্তানেও অনুভূত হয়েছে ভূমিকম্প। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র এন ছি এস জানিয়েছে,প্রতিবেশী দেশটিতে রিখটার স্কেলে ৩.৯ মাত্রার কম্পন হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার যা পরবর্তীতে আফটারশকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সাধারণত অগভীর গভীরতার ভূমিকম্প তুলনামূলক বেশি ক্ষতিকর হয়ে থাকে, কারণ ভূ পৃষ্ঠে তার অভিঘাত বেশি অনুভূত হয়।

উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চল ভূতাত্ত্বিকদের মতে, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। এখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, ফলে মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প প্রায়শই অনুভূত হয় ও সীমান্তবর্তী দেশগুলিতেও এর প্রভাব পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+