করোনায় সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুতে ভাঙল রেকর্ড, চিন্তা বাড়াচ্ছে কলকাতার কাছের ৫ জেলা
করোনায় সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুতে ভাঙল রেকর্ড, চিন্তা বাড়াচ্ছে কলকাতার কাছের ৫ জেলা
বৃহস্পতিবার ২০৮৩৯, শুক্রবার ২০৮৪৬, শনিবার ১৯৫১১, রবিবার ১৯১১৭। সরকারি হিসেবে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা কমলেও, ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি । গত ২৪ ঘন্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থতার হারও বেড়েছে, সেটাই আশার কথা। শুক্রবার এবং শনিবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৮৬.৭৮% এবং ৮৬.৯৮ %, সেখানে এদিন সুস্থতার হার ৮৭.২০%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১১,৩৩, ৪৩০
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,১১৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১১,৩৩, ৪৩০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৩১, ৮০৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯, ৮৮, ৩৪১ জন। গত ২৪ ঘন্টায় ১৯, ১১৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৩৮১১)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩৭৭৪)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১১৮৮) ও হাওড়া ( ১১৮৬) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৩৪৫১ (৩৯৫১) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৫৯ (১), কোচবিহারে ৩০০ (২৯৭) , দার্জিলিং ৫০৯ (৬৬২), কালিম্পং ৮৫ (২৭) , জলপাইগুড়ি ৪৩৫ (৪০২), উত্তর দিনাজপুরে ২৭৮ (৩৪২), দক্ষিণ দিনাজপুরে ১৫৮ (১২৭), মালদহ ২১৪ (৩৫২), মুর্শিদাবাদে ৩২০ (১৯৭), নদিয়া ৯৯৪ (১০৩৮), বীরভূম ৩৬৩ (৩৫৮), পুরুলিয়া ১৮৪ (১১৫), বাঁকুড়ায় ৫৪৪ (৪৭৫), ঝাড়গ্রাম ১৫৭ (১৭৮), পশ্চিম মেদিনীপুর ৯০৩ ( ৮২৯), পূর্ব মেদিনীপুর ৮৪৯ (৭৫৩), পূর্ব বর্ধমান ৬০৫ (৪২৫), পশ্চিম বর্ধমান ৬৯৬ (৯৭৭), হাওড়া ১২২২ ( ১২৭৬), হুগলিতে ১৩৩৯ (১১৯৩), উত্তর ২৪ পরগনায় ৪১১৬ (৪২৭৯), দক্ষিণ ২৪ পরগনায় ১২৩৬ ( ১২৫৭) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার বাড়ছে
শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য বেড়েছে। শুক্রবার এবং শনিবার সুস্থতার হার ছিল যথাক্রমে ৮৬.৭৮% এবং ৮৬.৯৮ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.২০%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৪.২৫%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.০৯ %-এ।

মৃত্যু হয়েছে ১ ৪৭ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। শনিবার ১৪৪ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার মৃত্যু হয়েছিল ১৩৬ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৩, ২৮৪-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩৯২৯ জনের
এদিন যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ৩৩ কলকাতার বাসিন্দা। ৩৯ জন উত্তর ২৪ পরগনায়, ১৬ জন দক্ষিণ ২৪ পরগনা, ৮ জন জলপাইগুড়িতে, ৭ জন করে উত্তর দিনাজপুর- হাওড়ায়, মুর্শিদাবাদ-নদিয়ায় ৬ জন করে মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯২৯ জনের।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৬৪, ৩২৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৬৬, ৫৬৩ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ১৪, ৪০, ৩৫৭ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৯.৯১ %।












Click it and Unblock the Notifications