উপনির্বাচনে ২ কেন্দ্রে কংগ্রেস আর ১ কেন্দ্রে বাম প্রার্থী!করিমপুরের প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান

করিমপুরে উপনির্বাচনে বাম প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

করিমপুরে উপনির্বাচনে বাম প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই বিমান বসু বলেন, ২ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে আর এক কেন্দ্রে দিচ্ছে বামেরা। সিপিএম প্রার্থী গোলাম রাব্বি এবার এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন। গোলাম রাব্বি পেশায় আইনজীবী।

সিপিএম প্রার্থীর নাম ঘোষণা

তৃণমূলের মহুয়া মৈত্র এই আসনের বিধায়ক ছিলেন। কৃষ্ণনগর আসন থেকে তিনি লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়েছে। একসময়ে এই আসনে সিপিএম-এর দাপট ছিল। দলের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস এই কেন্দ্রের বাসিন্দা ছিলেন। সেই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হচ্ছেন গোলাম রাব্বি।

আলিমুদ্দিনের বৈঠকে বাম প্রার্থীর নাম চূড়ান্ত

আলিমুদ্দিনের বৈঠকে বাম প্রার্থীর নাম চূড়ান্ত

এবার উপনির্বাচনে দিন ঘোষণার আগে থেকেই জোট ও আসন ভাগাভাগি নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে আলোচনা চলেছে। সোমেন মিত্র চিঠি দিয়েছিলেন আসন ভাগাভাগি নিয়ে। তা নিয়ে বামফ্রন্টে আলোচনা সারেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। সেখানেই ঠিক হয়ে যায় আসন রফার সূত্র। এরপর ৩০ ও ৩১ অক্টোবর আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে চূড়ান্ত হয় বাম প্রার্থীর নাম।

লড়াইয়ে জোটই পথ

লড়াইয়ে জোটই পথ

বর্তমান পরিস্থিতিতে জোটই পথ বাম কংগ্রেস নেতৃত্বের। এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় বিমান বসু তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছেন।

২৫ নভেম্বর উপনির্বাচন

২৫ নভেম্বর উপনির্বাচন

যে তিনটি আসনে এই উপনির্বাচন হবে, সেগুলি হল কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর। গেজেট নোটিফিকেশন জারি করা হয়ে গিয়েছে ৩০ অক্টোবর, বুধবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর, বুধবার। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর, সোমবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+