ভাঙন ধরছে দলে, বিজেপি বিধায়কদের নিয়ে আজ রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ভাঙন ধরছে দলে, বিজেপি বিধায়কদের নিয়ে আজ রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

একে একে সুর বদল করছেন বিজেপি নেতারা। তার মধ্যে বিজেপি বিধায়কদের নিয়ে আজ বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর শুভেন্দু নাকি বেসুরো বিজেপি বিধায়কদেরও ফোন করেছিলেন।

বিজেপিতে ভাঙন

বিজেপিতে ভাঙন

একের পর এক বিজেপি নেতা সুর বদল করছে। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই বেসুরো একাধিক বিজেপি নেতা, বিধায়ক। ইতিমধ্যেই দল ছেড়েছেন কৃষক মোর্চার সম্পাদিকা দেবযানী দাশগুপ্ত। মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দাবি করেই তিনি দল ছেড়েছেন। ইমেলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। মুকুল অনুগামীরা একের পর এক লাইন িদয়ে রয়েছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য এমনই শোনা যাচ্ছে।

বিধায়কদের ফোন শুভেন্দুর

বিধায়কদের ফোন শুভেন্দুর

সূত্রের খবর বিজেপিতে ভাঙন রুখতে শুভেন্দু অধিকারী একের পর এক বিধায়কদের ফোন করেছেন। তিনি জানিয়েছেন শুভেন্দু অধিকারী বেসুরো নেতা বিধায়কদেরও ফোন করেছিলেন বলে শোনা যাচ্ছে। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপির ১১ জন বিধায়ককে ফোন করেছিলেন। সেই তালিকায় নীশিথ প্রমাণিক, সৌমিত্র খাঁও ছিলেন বলে জানা গিয়েছে।

রাজভবনে শুভেন্দু

রাজভবনে শুভেন্দু

আজই বিকেল ৪টে নাগাদ বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সম্ভবত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতেই তিনি রাজভবনে যাবেন বলে মেন করা হচ্ছে। একের পর এক বিজেপি নেতা তৃণমূলের পথে পা বাড়িয়েছেন। তৃণমূল ভয় দেখিয়ে তাঁদের বিজেপি থেকে তৃণমূলে আনছে বলে অভিযোগ জানাচেউ শুভেন্দু অধিকারী রাজভবনে যাবেন বলে মনে করা হচ্ছে।

দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব শুভেন্দু

দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব শুভেন্দু

দলত্যাগ রিরোধী আইন বাংলায় কার্যকর করিয়ে ছাড়ব। তাতে এক মাস দুমাস সময় হয়তো লাগবে। কিন্তু বাংলাতে এই আইন কার্যকর করিয়ে ছাড়ব বলে সরব হয়েছেন শুভেন্দু। আবার যাঁরা দলবদল করছেন তাঁদের নিয়ে তিনি ভাবিত নন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+