আবহাওয়ার খবর: ভারী বর্ষণে ভিজতে চলেছে কোন জেলাগুলি, একনজরে পূর্বাভাস
ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। আগেই জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপের যে রেখা তৈরি হয়েছে, সেটি ঘনীভূত হতে শুরু করতেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকেই অঝোর বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একনজরে দেখা যাক, আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। উপকূলের ৩ জেলা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে যে নয়া নিম্নচাপ তৈরি হয়েছে তারই ফলশ্রুতি এই বর্ষণ। এর ফলে দক্ষিণবঙ্গ বহুদিন ধরে যে ভ্যাপসা গরমের সঞ্চার হয়েছে, তা কমে যেতে থাকবে। ফলে দক্ষিণের বহু জেলা ভারী বৃষ্টিপাতের মধ্যে আপাতত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে। ফলে পুজোর আগে ভাদ্র মাসে প্রবল বর্ষণের মেজাজ ধরা দিতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কলিম্পং ও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে উত্তরের বিভিন্ন জায়গায় ধস নামতে পারে বলেও জানা যাচ্ছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছে যে, ৬ সেপ্টেম্বর সকালে সেভাবে ভারী বর্ষণ না হলেও, ধীরে ধীরে বেলা বাড়তেই তেজ বাড়তে পারে দুর্যোগের। বহু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এই বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় সব কয়টি জেলারই কোথাও না কোথাও ভারী বর্ষণের জেরে ধসের আশঙ্কা থেকে যায়। আর সেই জায়গা থেকেই রীতিমতো উদ্বেগ থেকে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বহু প্রান্তে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিকে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা জোরাল হলেও,কলকাতায় সেভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরমের হাত থেকে সেভাবে মুক্তি এখনই নেই কলকাতাবাসীর। সারাদিন কলকাতা জুড়ে আকাশের মুখ থাকবে ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। ৫ সেপ্টেম্বর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, শহর কলকাতায় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

জারি সতর্কতা
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের সঞ্চার হতেই বেশ কিছু সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন , তাঁদের ফিরে আসার কথা বলেছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত মৌসুমী অক্ষরেখা গোয়া ও মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তরবঙ্গে বর্ষণের পরিমাণ হু হু করে বাড়তে শুরু করেছে। এদিকে, বঙ্গোপসাগরের বুকে উত্তরপূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানে রয়েছে। মৌসুমী অক্ষরেখাটি গঙ্গানগর, হিসার, হামিরপুর, গয়া, কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, ঘূর্ণাবর্তটি কচ্ছ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে, যা দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা এই মুহূর্তে কোনদিকে রয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক। বহু জেলায় প্রবল হারে বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে আজকের আবহাওয়ায় তাপমাত্রার পরিবর্তন কতটা হবে, তা দেখে নেওয়াযাক।
আসানসোল ৩৫.১
বাঁকুড়া ৩৪.৩
বহরমপুর৩৬.৬
বর্ধমান ৩৫.৬
কোচবিহার ৩৪.৪
দার্জিলিং ২৩.০
কৃষ্ণনগর ৩৪.৪
পানাগড় ৩৫.৫
শ্রীনিকেতন ৩৫.৪












Click it and Unblock the Notifications