আবহাওয়ার খবর: মেঘ-বৃষ্টির খেলায় বাংলার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন কী ঘটতে চলেছে!
কখনও ভাদ্রের রোদের প্রবল তেজ আবার কখনও প্রবল হারে বৃষ্টির রেশ। এই দুইয়ের খেলায় আপাতত বিশ্বকর্মা পুজোর মাসে বাংলা নাজেহাল। বাংলার বুহু জেলাতেই রোদের প্রবল দাপটের পরই আকাশ কালো করে মেঘ ঘিরে এসে নেমেছে বৃষ্টি। গত এক সপ্তাহে এমনই ছবি পর পর দিন দেখেছে বাংলা। এই পরিস্থিতিতে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকূটি নিয়ে বাংলার বিভিন্ন রাজ্যে কোথায় কোথায় বর্ষণ হতে চলেছে দেখে নেওয়া যাক।

৬ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ
আবহাওয়ার রিপোর্টে জানানো হয়েছে যে, আগামী ৬ সেপ্টেম্বর নাগাদ, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এদিকে, সৌরাষ্ট্র সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে শুরু করেছে। এছাড়াও ঘূর্ণাবর্তের তেজ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ এবং তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছেও দেখা যাবে বলে খবর রয়েছে। যা ৬ সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের হাত ধরে আসতে পারে। এদিকে, সৌরাষ্ট্র এবং সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তের অবস্থান দেখা গিয়েছে তা আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে বলে নে করা হচ্ছে। তার জেরেই এটি শক্তি হারাবে বলেও খবর রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আজও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়ও এই জেলাগুলিতে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা প্রবল হারে রয়েছে বলে গতকালই জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ,দার্জিলিং, কালিম্পং এর বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস গতকাল থেকেই দেওয়া হয়েছে। এদিকে, শুক্রবারের পর শনিবারও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ারে। তবে উত্তর দিনাজপুর জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর ও মালদাতে থাকতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, শুক্বরা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস সেভাবে নেই। তবে দু এক পশলা বৃষ্টি মাঝারি আকার নিয়ে কয়েকটি জেলায় হতে পারে বলে জনা গিয়েছে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে। এদিকে, শনিবার সেভাবে বর্ষণের কোনও বড় সম্ভাবনা নেই । আর তার সঙ্গেই তাপমাত্রার পরিবাণ একই থাকবে আগামী কয়েকদিন।

ভ্যাপসা গরম থেকে কি মুক্তি পাবে কলকাতা?
দখিনা বাতসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকে দক্ষিণবঙ্গে বহু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কলকাতা সহ সমস্ত জেলাতেই হালকা বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্য়াপসা গরম থেকে একনই মুক্তি দিচ্ছে না ভাদ্রমাস! বাতাসের জলীয় বাষ্প আর রোদের তেজে অস্বস্তি ফ্যাক্টর থেকে যাবে কল্লোলিনী তিলোত্তমায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন রাজ্যের পরিস্থিতি
এদিকে দিল্লির পরিস্থিতি নিয়ে এদিন নতুন করে সতর্কবার্তা দিয়েছে আইএমডি। আইএমির তরফে বলা হয়েছে, এদিন দিল্লির বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। দিল্লি সংলগ্ন বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটতে পারে। দক্ষিণ পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, প্রীতবিহার, পানিপথ, সাফিদো, কারনাল, আদমপুর, ফতেহবাদ, বারবালা এলাকায় বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, গত কয়েকদিনের বর্ষণে কার্যত বিধ্বস্ত রাজধানী দিল্লি। বহু রাস্তা এই মুহূর্তে সেখানে জলমগ্ন হয়ে রয়েছে। ফলে সমস্যা প্রবল বারে বেড়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মৌসুমী অক্ষরেখা নালিয়া, উদয়পুর, গুনা, গণ্ডিয়া, গোপালপুর হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এরফলে আজ থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র ও বচ্ছের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই বলেছিল, গুজরাত, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানায় ২ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। ৩ সেপ্টেম্বর তা হবে সৌরাষ্ট্র ও কচ্ছে। ৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ৪-৬ সেপ্টেম্বর নাগাদ কঙ্কণ-গোয়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বর কর্নাটক, কেরল, মাহে এবং মহারাষ্ট্রে এবং ৬ সেপ্টেম্বর মধ্য মহারাষ্ট্রে বিচ্ছিন্নভাবে বর্ষণ হতে পারে। এখানেই শেষ নয়, আবহাওয়ার রিপোর্ট বলছে, ৫ সেপ্টেম্বর থেকে ভারতের মধ্যভাগেবৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ থেকে ৫ সেপ্টেম্বর ছত্তিশগড়, ৫এবং ৬ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ৬ সেপ্টেম্বর পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে।












Click it and Unblock the Notifications