পুরুলিয়ার রঘুনাথপুর থেকে উদ্ধার ১০ বস্তা বিস্ফোরক

গতকাল রাতে রঘুনাথপুরের কাছে ওড়িশার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সাদা পোশাকের পুলিশ গাড়িটিকে থামায়। তল্লাশি শুরু করলে এই বিপুল পরিমাণ বিষ্ফোরক মেলে গাড়িটিতে। গাড়ু সহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুরুলিয়ার পুলিশ সুপার সুধীর কুমার জানিয়েছেন, "আমরা ডিটোনেটর, এবং জিলেটিন স্টিকের বস্তাগুলি বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালক সহ আর এক জনকে আটক করা হয়েছে। ধৃতদরা জানিয়েছে এই ডিটোনেটর পাথর ভাঙার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর এই বহুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে নাশকতার কারণেই এই বিস্ফোরক জড়ো করা হচ্ছিল কি না তা নিয়ে আপাতত কোনও তথ্যপ্রমাণ মেলেনি। তবে আটক দুই ব্যক্তিক কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications