Rajeev Kumar: ডিজি পদে মমতা ঘনিষ্ঠ রাজীব! নির্দোষকে কারও নির্দেশে বলি নয়, স্মরণ করালেন কুণাল
Rajeev Kumar: রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হচ্ছে রাজীব কুমার। আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। আর সেই বৈঠকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে রাজীব কুমারকেই নিয়োগে সিদ্ধান্ত গৃহীত হয়। সারদা-কাণ্ডের সময় এই আইপিএসকে নিয়ে কম বিতর্ক হয়নি।
এমনকি রাজীব কুমারের (Rajeev Kumar) জন্যে ধর্নায় পর্যন্ত বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই ঘনিষ্ঠ অফিসারকে বড় পদে নিয়ে আসা হল। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসাবে কাজ করবেন তিনি। ইতিমধ্যে নবান্নের তরফে রাজীব কুমারের নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্য পুলিশের ডিজি পদে রয়েছেন মনোজ মালব্য। বুধবারই পদ থেকে তাঁর অবসর করার কথা। যদিও গত কয়েকদিন ধরেই ডিজি পদে কে আসবেন তা নিয়ে জোর জল্পনা ছিল। বেশ কয়েকজনের নাম সামনে আসছিল। শেষমেশ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব কুমারের (Rajeev Kumar) নামেই শিলমোহর দেয় মন্ত্রিসভা। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে রয়েছেন রাজীব কুমার।
সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল রাজীব কুমারের। মামলার তদন্তের জন্যে সিট গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই সময়ের সিটের কাজকর্ম দেখার দায়িত্ব দেওয়া হয় বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেই সময় সারদা কান্ডে প্রথম কুনাল ঘোষকে গ্রেফতার করা হয়। যা নিয়ে একেবারে তোলপাড় হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। যদিও এরপর সিবিআই তদন্ত শুরু করলে রাজীব কুমারের নাম সামনে আসে।
সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তদন্ত শুরু হয়। সারদার সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। এই বিষয়ে বারবার জেরার মুখেও পড়তে হয় রাজীব কুমারকে। এহেন কান্ডের পর কার্যত দীর্ঘদিন অন্তরালেই ছিলেন। ফের একবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ফিরছেন এই আইপিএস অফিয়ার। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের পরেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। একই সঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলছেন, রাজীব কুমার দক্ষ পুলিশ কমিশনার। মাঝখানে কিছু সমস্যা গিয়েছিল। আমার সঙ্গেও কিছু কারণে দূরত্ব তৈরি হয়েছিল। কিছু কাল আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা হয়। সৌজন্য বিনিময় হয়েছে। ডিজি পদে এসেছেন, ভালো খবর। তবে আমার মতো নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না, কটাক্ষ কুনাল ঘোষের। তাতে আগামী দিনগুলো ভাল যায় না বলেও মন্তব্য তাঁর।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications