একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? একনজরে আপডেট

বাংলায় বর্ষার দাপট এখনও অব্যাহত। দুদিন ভারী বৃষ্টিতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বহু জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়েছে। পুজোর মুখে এমন পরিস্থিতিতে কার্যতই ক্ষতির মুখে বাজার-দোকানিরা। ওদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা শহরেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও, বাতাসে আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে।

অন্যদিকে, উত্তরবঙ্গ ও সিকিমে অবিরাম বৃষ্টিপাত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ভূমিধস এবং বন্যার কারণে বহু জায়গায় জনজীবন বিপর্যস্ত। কালিম্পং এবং দার্জিলিংয়ের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির ফলে জাতীয় সড়ক ১০-এর একাংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে।

ভারত-ভূটান সীমান্তে ধস নেমেছে বলেও জানা গিয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু পর্যটক আটকে পড়েছেন। সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। পুজোর ঠিক আগে এমন প্রতিকূল আবহাওয়া পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরাও উদ্বেগে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+