নোবেল বিজয়ী অভিজিৎকে মমতার হয়ে সংবর্ধনা মেয়রের, সুস্বাগতম বিমানবন্দরের

দেশের মাটিতে পা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর রাতে নিজের শহর কলকাতায় পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

দেশের মাটিতে পা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর রাতে নিজের শহর কলকাতায় পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ের পর প্রথমবার ঘরে ফিরলেন। বিমানবন্দরে পা দিয়েই ভেসে গেলেন সংবর্ধনায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিমানবন্দরেই তাঁকে সংবর্ধনা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

নোবেল বিজয়ী অভিজিৎকে মমতার হয়ে সংবর্ধনা মেয়রের

মঙ্গবার ৭টা ২০মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সোজা বালিগঞ্জ ফাঁড়ি এলাকার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ছেলের জন্য অপেক্ষা রয়েছেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিমানবন্দরে উচ্ছ্বাস-উন্মাদনায় ভেসে যান জনতার।

এদিন কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন অজস্র মানুষ। মতো। তাকে অভ্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরা। মুখ্যমন্রী্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধিত করেন।

অন্যদিকে, এদিন তাঁকে স্বাগত জানাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ির চারপাশও সাজানো হয়েছে। দীর্ঘদিন ধরে বাড়িতে অপেক্ষারত মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। ছেলে অভিজিতের জন্য তাঁর প্রিয় একাধিক পদের রান্না করা খাবার সাজিয়ে বসে আছেন তিনি।

এদিন সকালে দিল্লিতে পা রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের বাইরে তখন থিকথিক করছেন জনতা। নোবেলজয়ীকে একবার চোখে দেখা এবং আপ্যায়নের জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।

বিমানবন্দরের গেট দিয়ে বের হতেই নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। তার আগে নোবেলজয়ীর অভ্যর্থনায় বিমানবন্দরে ছিল অভিনব ব্যবস্থা। প্রতিটি এলইডি স্ক্রিনে ফুটে ওঠে- 'ওয়েলকাম হোম নোবেল লরিয়েট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+