আন্দামানের নাগরিকদের খাদ্য সুরক্ষা নিয়ে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
আন্দামানের নাগরিকদের খাদ্য সুরক্ষা নিয়ে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
অনাহারে বা অসুস্থ অবস্থায় ওষুধ না পেয়ে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কোনও মানুষ যাতে মারা না-যান, তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এছাড়াও, যেখানে সুযোগ্য ব্যবস্থা নেই প্রয়োজনে সেখানে বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখতে হবে। প্রত্যন্ত এলাকায় জাতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ হয় তাও দেখতে হবে প্রশাসনকে।
করনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা দেশজুড়ে জারি হওয়া লকডাউনের জেরে সারা আন্দামান জুড়ে খাদ্য, পানীয় জল সহ ওষুধের মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে বলে আদালতের হস্তক্ষেপ চেয়ে আন্দামানের আইনজীবী ডি সি কবিরের আবেদনের প্রেক্ষিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার অনলাইনে শুনানিতে এই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।
গত ২৭ মার্চ আইনজীবী কবির প্রধান বিচারপতির কাছে আবেদন জানান, 'বর্তমানে সেখানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। পণ্য পরিষেবা বন্ধ। যার মধ্যে খাদ্য, পানীয়, ওষুধও রয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্দামানের জেলা বিচারক, বিচার সচিব ও দক্ষিণ আন্দামানের পুলিশ সুপার এবং আন্দামানের বার এসোসিয়েশনের সভাপতি নেতৃত্বে একটি কমিটি গঠন করে সেখানের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করে আদালত। সেই রিপোর্টের প্রেক্ষিতে এই নির্দেশ আদালতের।












Click it and Unblock the Notifications