করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টেক্কা কলকাতার, দৈনিক সংক্রমণ শতাধিক
করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিল কলকাতা। দুই জেলার দৈনিক সংক্রমণও শতাধিক। ফের একে অপরের সঙ্গে তালমিলিয়ে করোনা বাড়ছে দুই জেলার।
করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিল কলকাতা। দুই জেলার দৈনিক সংক্রমণও শতাধিক। ফের একে অপরের সঙ্গে তালমিলিয়ে করোনা বাড়ছে দুই জেলার। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এদিনও ১০০-র উপরে করোনা সংক্রমণ। নদিয়া-হুগলি বাদে বাকি সব জেলায় ৫০-এর নিচে রয়েছে সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় বাড়তে বাড়তে ১২০০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আবারও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৯ জন। উত্তর ২৪ পরগনায় ১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কদিন ধরেই কলকাতার দৈনিক সংক্রমণ ১০০ পেরিয়ে যাচ্ছে। এবার ১০০-র উপরে করোনা সংক্রমণে কলকাতার দোসর হয়েছে উত্তর ২৪ পরগনাও।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৩৩৩৫। এদিন কলকাতায় ১২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭১৩৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৮৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৩ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২২৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৪৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৪৫৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৮১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৮৬৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৭৮৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২ জন। হুগলিতে ৫০ জন বেড়ে আক্রান্ত ৮৩১৩৭ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ৩২ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ১৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ১১ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৫৫ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৩০ জন, ঝাড়গ্রামে ১৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব মেদিনীপুরে ৩১ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ১১ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications