কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনা-উদ্বেগের কেন্দ্র, বাড়ছে মৃতের সংখ্যাও

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনা-উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। করোনার সংক্রমণে উদ্বেগের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে উত্তর ২ পরগনা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনা-উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। করোনার সংক্রমণে উদ্বেগের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে উত্তর ২ পরগনা। উত্তর ২ পরগনা ও কলকাতা উভয় ক্ষেত্রেই সংক্রমণ হয়েছে ৬০০-র উপর। উত্তর ২৪ পরগনা সক্রিয়ের সংখ্যায় এগিয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনা-উদ্বেগের কেন্দ্র

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪০। উত্তর ২৪ পরগনায় এদিন ৬৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৬৩১। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় ছ'হাজার ছুঁই ছুঁই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৭৫০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১১৫১।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৫৮৪৩২। এদিন ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫১৯০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৯০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫৩৪৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। মৃত্যু হয়েছে মোট ১১৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৬৩৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৯২৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৪০ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৮৮৮৯। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৮২ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৯৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৮০৫০। হুগলিতে ১৬১ জন বেড়ে আক্রান্ত ১৩২৬০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৪৮৬০, কোচবিহারে ৬০৪৭, দার্জিলিংয়ে ৮১৮৪, কালিম্পংয়ে ১০১৯, জলপাইগুড়িতে ৬২৮২, উত্তর দিনাজপুরে ৩৭৬৫, দক্ষিণ দিনাজপুরে ৫৪৯০, মালদহে ৭০১৪, মুর্শিদাবাদে ৬১৮১, নদিয়ায় ৭৭৩৬, বীরভূমে ৪১০৩, পুরুলিয়ায় ৩৬৪৭, বাঁকুড়ায় ৫৭০৯, ঝাড়গ্রামে ৮৮৭, পশ্চিম মেদিনীপুরে ১০১৬৩, পূর্ব মেদিনীপুরে ১১১৮৫, পূর্ব বর্ধমানে ৫১৬৮, পশ্চিম বর্ধমানে ৭৩৯৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+