Howrah-Ranchi Vande Bharat Express: এক ঘণ্টা আগে হাওড়া থেকে ছাড়বে এই সেমি বুলেট! রইল টাইমটেবিল
Howrah-Ranchi Vande Bharat Express: সময় বদল হল দক্ষিণ-পূর্ব রেলওয়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের। ১০ জুন অর্থাৎ সোমবার থেকেই নয়া সময় সরণি মেনে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন ছুটবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে।
আর সেই সময় অনুযায়ী, এখন থেকে হাওড়া থেকে এক ঘণ্টা আগে ছাড়বে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Ranchi Vande Bharat Express)। সেই মতো এক ঘণ্টা আগেই রাঁচি পৌঁছে যাবে সেটি। এই পরিবর্তনের কারণে ট্রেনটি যে সমস্ত স্টেশনে থামে সেখানের সময়তেওঁ পরিবর্তন করা হয়েছে। রাঁচি থেকে হাওড়ার মধ্যে যে সমস্ত যাত্রীরা যাত্রা করেন তাঁদের সুবিধা হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

- Howrah-Ranchi Vande Bharat Express: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২.৩৫ মিনিটে
ট্রেন নং 20897 হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Ranchi Vande Bharat Express) এখন থেকে হাওড়া থেকে ২.৩৫ টায় ছাড়বে। এরপর চারটে ৮ নাগাদ খড়গপুরে পৌঁছবে। দু মিনিটের জন্য স্টপেজ নিয়ে ফের 4.10 নাগাদ রওনা হবে ট্রেনটি। এরপর ট্রেনটি টাটানগর পৌঁছবে ৫.৪৫ মিনিটে এবং ছাড়বে ৫.৫০ মিনিটে। এরপর সন্ধ্যা ৬.৪০ মিনিটে চান্দিলে পৌঁছাবে এবং সন্ধ্যা ৬.৪১ মিনিটে ছাড়বে।
- Howrah-Ranchi Vande Bharat Express: রাঁচি পৌঁছবে রাত ১০ টায়
বন্দে ভারত ট্রেনটি (Howrah-Ranchi Vande Bharat Express) পুরুলিয়ায় পৌঁছবে সন্ধ্যা ৭.২৩ মিনিটে। কয়েক মিনিট স্টপেজ দিয়েই সেটি সন্ধ্যা ৭.২৫ মিনিটে ছেড়ে যাবে। এর পর ট্রেনটি কোটশিলায় আসবে, যেখানে পৌঁছাবে রাত ৮.০৪ মিনিটে এবং ছাড়বে রাত ৮.০৫ মিনিটে। মুরিতে রাত ৮টা ২৫ মিনিটে স্টপেজ দেবে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি। সেখানেও মাত্র দু মিনিটের জন্য স্টপেজ দেওয়া হবে। এরপর হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসটি রাঁচি পৌঁছবে রাত ১০ টায়।
- Howrah-Ranchi Vande Bharat Express: রাঁচি-হাওড়া বন্দে ভারতের সময়ে বদল হয়নি
এদিকে, রাঁচি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সময়ে কোনও পরিবর্তন (Howrah-Ranchi Vande Bharat Express) হয়নি। সময় বদল নিয়ে বিশেষ অভিযান চালায় রেল। যাত্রীদের সঙ্গে কথা বলা হয়। এরপরেই সময় বদল করা হল হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications