LG Manoj Sinha: পশ্চিমবঙ্গের থেকে কাশ্মীরের পরিস্থিতি ভালো! বাংলায় দাঁড়িয়ে মন্তব্য লেফটেন্যান্ট গভর্নরের
LG Manoj Sinha: পশ্চিমবঙ্গের থেকে কাশ্মীরের পরিবেশ-পরিস্থিতি ভালো। কলকাতায় এসে এমনটাই বললেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আজ শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই কাশ্মীরের অবস্থার কথা তুলে ধরছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
আর তা বলতে গিয়ে তাঁর (LG Manoj Sinha) দাবি, কাশ্মীরের পরিস্থিতি পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই ভালো। আর তা জোরের সঙ্গে বলতে পারেন বলেও দাবি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার। এমনকি সে রাজ্যে গেলেই তা স্পষ্ট বোঝা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কড়া ভাষায় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল (LG Manoj Sinha) মনোজ সিনহার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ সম্পর্কে যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিজেপির শিখিয়ে দেওয়ার ভাষা বলেও আক্রমণ।
তবে এই বিষয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে মনোজ সিনহার কথা বলা উচিত বলেও আক্রমণ কুনাল ঘোষের। তাঁর ব্যাখ্যা জম্মু-কাশ্মীরের প্রশাসন কিংবা আইন কীভাবে চলে এবং পুলওয়ামার ঘটনা কীভাবে ঘটেছে তা সত্যপাল মালিক ভালো করে জানেন। আর সেটাই মনোজ সিনহার জেনে নেওয়া উচিত বলেও আক্রমণ শানান তৃণমূল মুখপাত্র।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় একটি রিপোর্টের উল্লেখ করেছেন। কুণালের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা সবথেকে নিরাপদ শহর। একের পর এক অত্যাচার, মহিলা নির্যাতনে বিজেপি শাসিত একাধিক রাজ্য এগিয়ে রয়েছে। আর তা না তুলে ধরে বিজেপির শিখিয়ে দেওয়া ভাষা বলে আদৌতে চেয়ারের অপমান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল করছেন বলেও এক বার্তায় জানিয়েছেন কুনাল ঘোষ।
#WATCH | Kolkata, West Bengal: At the special session on the scope of industry in Jammu and Kashmir (J&K), LG Manoj Sinha says, "I can say that you will find a better atmosphere in J&K compared to West Bengal. I invite you to come there, and you will also say the same thing..." pic.twitter.com/Xr7RqCjDL3
— ANI (@ANI) December 22, 2023
তবে রাজ্যপালের (LG Manoj Sinha) এহেন মন্তব্যকে সমর্থন করেছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে বলেন, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা ঠিকই তো বলেছেন। এখানে আইনশৃঙ্খলা সব ভেঙে পড়েছে। সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বলেও দাবি বিজেপি নেতার।
শুধু তাই নয়, একের পর এক খুন, কেউ নিরাপদ নয়। এমনকি আদালতের নির্দেশও কার্যকর হচ্ছে না বলেও দাবি। ফলে রাজ্যপাল মনোজ সিনহা যা বলেছেন তা সত্য বলেই মনে করছেন শমীকবাবু। অন্যদিকে এহেন বিতর্কিত মন্তব্যের পাশাপাশি বাংলার মানুষকে কাশ্মীরের আসার জন্যে আমন্ত্রণও জানান (LG Manoj Sinha) রাজ্যপাল মনোজ সিনহা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications