রাজভবন কৈলাসের সঙ্গে বৈঠক! রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্যপালের
রাজভবন কৈলাসের সঙ্গে বৈঠক! রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্যপালের
রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। হুগলির খানাকুলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হওয়া বিজেপি নেতা সুদর্শন প্রামাণিকের বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি।

রাজভবনে কৈলাস বিজয়বর্গীয়
রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাত করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। শনিবার স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনকে ঘিরে খানাকুলে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেতা সুদর্শন প্রামাণিকের। ওই বিষয়টি রাজ্যপালের সামনে তুলে ধরেন বিজয়বর্গীয়।

রাজভবনের ওপর নজরদারি নিয়ে সরব বিজয়বর্গীয়
এদিন রাজভবনের ওপর নজরদারি নিয়ে সরব হয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যপাল বিজয়বর্গীয়কে বলেছেন, রাজভবন থেকে নথি সরানো হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যেতে পারে বিজেপি।

রাজ্যপালের অভিযোগ নিয়ে সরব মুকুল রায়ও
নজরদারি নিয়ে রাজ্যপালের অভিযোগ অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।

নিরপেক্ষ তদন্তের দাবি রাহুলের
রাজভবনের ওপর নজরদারি আর নথি পাচারের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। একইসঙ্গে বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যেভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছেন, তাঁরও নিন্দা করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications