ব্যারাকপুরে মণীশের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কৈলাশ-মুকুলদের, রিপোর্ট যাবে নাড্ডার কাছে
টিটাগড়ের বিজেপি নেতার খুনের ঘটনায় আজ ব্যারাকপুরে গেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মণীশএর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সঙ্গে এদিন ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ, সঞ্জয় সিং, জগন্নাথ সিং, শঙ্কুদেব পাণ্ডা। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র কাছে বিজেপির তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হবে আজ।

রবিবার খুন হন মণীশ শুক্ল
রবিবার রাত আটটা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে গল্প করছিলেন বিজেপি নেতা মণীশ শুক্লা। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

শুরু হয় বিজেপি সমর্থকদের বিক্ষোভ
এরপরই শুরু হয় বিজেপি সমর্থকদের বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শাসকদলই এই কাজ করেছে। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, 'পুলিশের উপর কোনও বিশ্বাস নেই। কারণ থানার সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা সন্দেহজনক। এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার।'

অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ নেতা ছিলেন মণীশ
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ টেনে বিজয়বর্গীয় বলেন, 'ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অনেক আগে থেকেই দাবি করছেন, তাঁকে মারার জন্য এখানকার কমিশনার অনুজ বর্মা ও অ্যাডিশনাল কমিশনার অজয় ঠাকুরকে সুপারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' মণীশ শুক্ল অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ নেতা ছিলেন। অর্জুনের বিজেপিতে যোগদানের পর তিনিও তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন।

ব্যারাকপুরে চলছে বিজেপির ১২ ঘণ্টার বনধ
এদিকে দলীয় নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে সকাল থেকে সুনসান ব্যারাকপুর। টিটাগড়, হালিশহর, ব্যারাকপুর, নৈহাটি, কাঁকিনাড়া ও কাঁচরাপাড়া-সহ ব্যারাকপুর লোকসভার প্রায় সর্বত্র বনধের প্রভাব পড়েছে। রাস্তাঘাটে দু'চার জন দেখা গেলেও নেই কোনও যানবাহন। দোকান-বাজার খোলেনি। তবে বনধের আওতা থেকে জুটমিলকে বাদ রাখা হয়েছে। তাই, বনধে ব্যারাকপুর অচল হলেও জুটমিলে চালু রয়েছে উৎপাদন।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications