১০১টি মোবাইল মালিকের হতে ফেরত দিল ঝাড়গ্রাম পুলিশ

১০১টি মোবাইল মালিকের হতে ফেরত দিল ঝাড়গ্রাম পুলিশ

প্রত্যর্পণ প্রকল্পে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার ১০১টি মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জেলার বিভিন্ন এলাকায় যে সব মোবাইল ফোন চুরি যায় বা হারিয়ে যায় তা নিয়ে থানায় অভিযোগ জমা পড়ার পর পুলিশ সেই সব মোবাইল ফোন উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেয়।

১০১টি মোবাইল মালিকের হতে ফেরত দিল ঝাড়গ্রাম পুলিশ

প্রত্যর্পণ প্রকল্পে প্রতি মাসে এই ভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় বলে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর জানিয়েছেন। এই দিন যে ১০১টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে তার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ২৫ হাজার টাকা।

এই দিন পুলিশ সুপারের কার্যালয়ে এই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যে এই মোবাইল ফোনগুলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার ও লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার এলাকার থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায় যে গত বছর জানুয়ারি মাসে এই প্রত্যর্পণ প্রকল্প চালু হওয়ার পর, এক বছরে প্রায় ৫৮০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনগুলির বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+