Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমে শহরবাসীকে বাড়তি পানীয় জল সরবরাহ জলপাইগুড়ি পুরসভার

গরমে শহরবাসীকে বাড়তি পানীয় জল সরবরাহ জলপাইগুড়ি পুরসভার।

প্রচন্ড গরমে শহরবাসীকে বাড়তি পানীয় জল সরবরাহ করার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। পুর এলাকায় টাইম কল গুলিতে অতিরিক্ত এক ঘণ্টা জল দেওয়া হবে বলে জলপাইগুড়ি পুরসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার সিদ্ধান্তে খুশি জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দারা।

গরমে শহরবাসীকে বাড়তি পানীয় জল সরবরাহ জলপাইগুড়ি পুরসভার

জলপাইগুড়ি পুরসভায় মোট ২৫ টি ওয়ার্ড রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের বাস। সাধারণত শহরের প্রতিটি টাইম কলে সকাল ছ'টা থেকে দশটা ও দুপুরে দু'টো থেকে বিকেল চারটে পর্যন্ত জল দেয় জলপাইগুড়ি পুরসভা। বাড়তে থাকা গরমের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে জল দেওয়ার সময়সীমা সকালে আধ ঘণ্টা ও বিকেলে আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

জলপাইগুড়ি পুরসভা সূত্রে খবর, পাঁচটি বড় জলের ট্যাঙ্ককের পাশাপাশি শহরে ছোট ছোট ২৭ টি জলের পাম্প থেকে স্থানীয় বাসিন্দাদের জল সরবরাহ করা হয়। নাগরিক প্রতি ৯৫ লিটার জল ধার্য করা হয়। অন্যদিকে, বেশ কিছু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমানে টাইম কলের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন বাসিন্দারা । বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে জলপাইগুড়ি পুরসভা।

জলপাইগুড়ি পুরসভার জল বিভাগের দায়িত্বে থাকা চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকে শহরবাসী দুবেলা মোট এক ঘন্টা করে পানীয় জলের পরিষেবা বেশি পাবেন। গরমে শহরবাসীর সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+