করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে জগন্নাথ বসু, পজিটিভ হয়ে হোম আইসোলেশনে উর্মিমালা বসু

দিনে দিনে সংক্রমণের শক্তি বাড়াচ্ছে করোনা ভাইরাস। বাংলায় ইতিমধ্যে দৈনিক সংক্রমণের হার প্রায় ২০ হাজারে পৌঁছে গিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনয় জগতের একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিন আগেই করোনা আক্রান

দিনে দিনে সংক্রমণের শক্তি বাড়াচ্ছে করোনা ভাইরাস। বাংলায় ইতিমধ্যে দৈনিক সংক্রমণের হার প্রায় ২০ হাজারে পৌঁছে গিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনয় জগতের একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শঙ্খ ঘোষের। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীয়ের। কবির প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে বাংলার মানুষ।

এই রেশ কাটতে না কাটতেই করোনাতে আক্রান্ত হন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। যদিও এখন অনেকটাই সুস্থ। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক খারাপ খবর!

আক্রান্ত বর্ষীয়ান বাচিক শিল্পী জগন্নাথ বসুর পরিবার

আক্রান্ত বর্ষীয়ান বাচিক শিল্পী জগন্নাথ বসুর পরিবার

সংক্রমণের আশঙ্কা বাড়ছে। একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান বাচিক শিল্পী জগন্নাথ বসু। আক্রান্ত তাঁর গোটা পরিবার। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিত্সাধীন বর্ষীয়ান এই শিল্পী। যদিও পরিবার সূত্রে জানানো হয়েছে চিন্তার কোনও কারণ নেই। অনেকটাই ভালো আছেন তিনি। পরিবার সূত্রের জানা গিয়েছে, প্রবীণ শিল্পী দীর্ঘদিন ধরেই ব্লাড সুগারের রোগী। আর তাই কোনও রিস্ক নিতে চাইনি শিল্পীর পরিবার। আর তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় জগন্নাথ বসুকে।

করোনা রিপোর্ট পজিটিভ স্ত্রী উর্মিমালা বসুরও

করোনা রিপোর্ট পজিটিভ স্ত্রী উর্মিমালা বসুরও

শুধু জগন্নাথ বসু নয়। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে স্ত্রী উর্মিমালা বসুরও। তবে তিনি বাড়িতেই রয়েছেন বলে খবর। তাঁকে নিয়ে কোনও আশঙ্কার কিছু নেই। শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যা দিচ্ছিল। জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু দুজনেই করোনার পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে দুজনেরই।

করোনা আক্রান্ত সন্ধ্যা রায়

করোনা আক্রান্ত সন্ধ্যা রায়

গতকালই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে জানা যায় তিনি কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন টলিগঞ্জের অপর প্রবীণ শিল্পী পার্থ সারথি দেবও।

করোনা আক্রান্ত ব্রাত্য বসু

করোনা আক্রান্ত ব্রাত্য বসু

ভোট বাংলায় একাধিক রাজনীতিবিদ করোনা আক্রান্ত হয়েছেন। তৃণমূল তো বটেই, সমস্ত রাজনৈতিক দলেরই নেতারা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন তৃণমূলের বিধায়ক ব্রাত্য বসু। গত এক মাস ভোট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। লাগাতার প্রচার সেরেছেন। বিপুল ভোটে জয়ও পেয়েছেন। কিন্তু গত সোমবার থেকে হঠাত করেই অসুস্থ বোধ করেন তিনি। সর্দি, মাথাধরার মতো উপসর্গ দেখা দেয়। ওই দিনই কোভিড পরীক্ষা করান তিনি। মঙ্গলবার রিপোর্ট এলে দেখা যায় সংক্রমিত তিনি। পর থেকেই হোম আইসোলেনশনে রয়েছেন তিনি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৪৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯ লক্ষ ৫৪ হাজার ২৮২ জন। এদিন ১৯৪৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২২০৩। এদিন মৃত্যু হয়েছে ১২৭ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+