করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মমতার পাশে, আইসোলেশনের জন্য রিসর্ট দিলেন শিল্পপতি নেওটিয়া

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মমতার পাশে, আইসোলেশনের জন্য রিসর্ট দিলেন শিল্পপতি নেওটিয়া

করোনা সংক্রমণ রুখতে এবার এগিয়ে এলেন বিশিষ্ট ব্যবসায়ী হর্ষ নেওটিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় কোয়ারান্টিন সেন্টারের জন্য ইডেন গার্ডেন্স দেওয়ার বার্তা দিয়েছেন, তারপরই বিশিষ্ট শিল্পপতি আইসোলেশন সেন্টারের জন্য দ্য রায়চক রিসর্ট বা ফোর্ট রায়চক দেওয়ার জন্য আবেদন করলেন। মুখ্যমন্ত্রী মমতার কাছে চিঠি লিখে তিনি এই আবেদন করেন।

 করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মমতার পাশে, আইসোলেশনের জন্য রিসর্ট দিলেন শিল্পপতি নেওটিয়া

শিল্পপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহলও। শিল্পমহলও উচ্ছ্বসিত। এই রিসর্টটি তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়চক মহকুমা শাসকের হাতে তুলে দিয়েছেন। এই রিসর্টে মোট ৩০টি স্যুইট রয়েছে। যাতে প্রতিটি করোনার কাজে ব্যবহার করা হয় তার আবেদন তিনি মুখ্যমন্ত্রীর কাছে রাখেন।

নেওটিয়া বলেন, এখন বিশ্বজুড়ে যে করোনা মহামারীর রূপ নিয়েছে, তা বাংলার পক্ষেও ভয়ের কারণ। এই পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে। একযোগে কাজ করতে হবে। তা না হলে মারণ করোনা মোকাবিলা করা যাবে না। এখন সবথেকে আগে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। করোনা মোকাবিলায় এছাড়া বিকল্প কোনও পথ নেই। মানুষকে ঘৎবন্দি থাকতে হবে। একটা ভুলের জন্য বড় মাশুল দিতে হতে পারে। কেন্দ্র ও রাজ্য তাই কাঁধে কাঁধ মিলিয়ে লকডাউন সফল করতে উদ্যোগী হয়েছে। একইসঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের ব্যাপারেও সরকারকে সজাগ থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+