সীমান্তে অপরাধ কমাতে ইন্দো-বাংলাদেশ বৈঠক

সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা ও অপরাধমূলক কাজ ক্রমশ বেড়েই চলেছে এই ধরনের কাজকে ঠেকাতে পারস্পরিক ভাবে দুই সীমান্তে সহযোগিতা বিষয়ে একমত হয় বিএসএফ, বিজিবি এবং ভারত ও বাংলাদেশের প্রশাসনিক কর্তারা।

সীমান্তে অপরাধ কমাতে ইন্দো-বাংলাদেশ বৈঠক

ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্তের রক্ষীদের কাজে লাগিয়ে যে কোনো ধরনের অপরাধ রুখতে তথ্য আদান প্রদান বাড়ানো হবে। গতকাল মালদহে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে প্রসাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে সীমান্তের সমস্যা নিয়ে যোগ দিতে আসেন বাংলাদেশের বিভিন্ন জেলার ডেপুটি কমিশনার এবং এই রাজ্যের একাধিক জেলার প্রশাসনিক কর্তারা উপস্থি ছিলেন। এই বৈঠকে বাংলাদেশ থেকে আসা চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চঘর, নীলখামারী, লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার ডেপুটি কমিশনার তথা জেলা ম্যাজিষ্ট্রেটরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ৫৯ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।

এই রাজ্যের উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর ও মালদা জেলার জেলাশাসক ও পুলিশ সুপারেরাও ওইদিন বৈঠকে হাজির হয়। উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলার আধিকারিকেরাও বৈঠকে যোগ দেন। এদিনের বৈঠকে সীমান্তে পাচার চক্র, বেশ কিছু এলাকায় সীমানার সমস্যা নিয়ে উদ্যোগী হন।

পশ্চিমবঙ্গের এপার থেকে প্রতিনিয়ত বাংলাদেশে মাদক ট্যাবলেটের পাচার,গরু পাচার ছাড়াও বাংলাদেশের ভিবিন্ন প্রান্ত থেকে জাল নোট পাচারে শীর্ষে নাম উঠে আসে। এই ধরনের সমস্যা নিয়েও আলোচনা চলে বহু সময় ধরে। এই ধরনের পাচার রুখতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন। পরস্পরকে জানিয়ে দুই পক্ষই সীমান্ত চৌকি এলাকায় প্রয়োজনীয় নির্মান কাজ করবে। সীমান্ত এলাকায় পাচার ঠেকাতে দুই পক্ষই তথ্যে বিনিময় করবে বলে একমত হয় দুই দেশের প্রশাসনিক কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+