জঙ্গিদের হাতে ড্রোন! একাধিক সেনাঘাঁটির সুরক্ষাতে anti-drone system বসাতে বড়সড় পদক্ষেপ india air force-এর
দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এখন ড্রোন হামলা! ইসলামিক স্টেট জঙ্গিদের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করতে দেখা গিয়েছে। এবার সে পথেই পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি সংঠনগুলি ড্রোনের সাহায্যে ভা
দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এখন ড্রোন হামলা! ইসলামিক স্টেট জঙ্গিদের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করতে দেখা গিয়েছে। এবার সে পথেই পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি সংঠনগুলি ড্রোনের সাহায্যে ভারতের সেনা ঘাঁটিগুলিতে হামলার ছক কষছে।
গত কয়েকদিন আগে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের সাহায্যে এই বোমা হামলার ঘটনা ঘটে। যা একেবারেই নতুন বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
শুধু তাই নয়, এই ঘটনার পর থেকে একাধিকবার বিভিন্ন সেনা ঘাঁটির সামনে রহস্যজনক ড্রোনের ঘোরাফেরা ধরা পড়েছে।

দেশের প্রতিরক্ষাতে বড় চ্যালেঞ্জ
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানে বসে জঙ্গিরা ড্রোনের সাহায্যে এই কাজ চালাচ্ছে। এতে চিন কিংবা পাকিস্তান সেনার সম্পূর্ণ যোগসাজস আছে বলে মনে করছেন ভারতের সামরিক গবেষকরা। আর সেদিকে তাকিয়ে ভারতেরও উচিৎ উপযুক্ত জবাব দেওয়ার। সেদিকে তাকিয়ে খুব শিঘ্র বিশেষ করে ড্রোন হামলা ঠেকাতে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা। বিশেষ করে সীমান্ত সংলগ্ন বায়ুসেনা ঘাঁটিগুলি আরও সুরক্ষিত করতে বড়সড় পদক্ষেপ বায়ুসেনার।

anti-drone system নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি anti-drone system নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে দেশের একাধিক সংস্থার কাছে এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এগুলি একাধিক বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে। বায়ুসেনার চাহিদা অনুযায়ী anti-drone system গুলিকে হতে হবে আরও আধুনিক। লেজার বেসড Energy Weapon হওয়াটা জরুরি বায়ুসেনার কাছে। শধু তাই নয় মাল্টি সেন্সর এবং এগুলিকে অবশ্যই multi-kill solution থাকা প্রয়োজন। অর্থাৎ মুহূর্তে একাধিক ড্রোনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা।

Anti-Drone System এর কাজ কি?
যে কোনও ধরনের ড্রোন হামলা অত্যাধুনিক এই সিস্টেম রুখে দিতে পারে। আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে এই সিস্টেমের র্যাডারের মধ্যে যদি কোনও অজানা বস্তু কিংবা ড্রোন জাতীয় জিনিস চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে অজানা বস্তুটিকে ডিটেক্ট করবে এরপর মুহূর্তের মধ্যে সেটিকে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম। শুধুমাত্র একটা লেসারেই শত্রুপক্ষের ছক ভেস্তে দিতে পারে এই সিস্টেম। এই সিস্টেম 360-degree ঘুরতে পারে।

৩ কিমি দূরে থাকা ড্রোনকে ধ্বংস করতে পারে
এই সিস্টেম এতটাই শক্তিশালী এবং আধুনিক যে এই সিস্টেমের র্যাডারের মধ্যে ঢুকলেই মুহূর্তে খতম শত্রুপক্ষের ড্রোন। তিন কিলোমিটার দূরে থাকা ড্রোন কিংবা যে কোনও অজানা বস্তু উড়তে থাকলে এই সিস্টেম সেটিকে ডিটেক্ট করে নেবে। ১ থেকে আড়াই কিলোমিটার লেসারের রেঞ্জ তা ছুঁড়ে ধ্বংস করে দেওয়া যাবে। Electro-optical/infrared (EO/IR) সেন্সর সিস্টেম ড্রোন ডিক্টেট করতে সক্ষম। আর এর মধ্যে আরও একটি বিশেষ বৈশিষ্ট রয়েছে। যা যে কোনও ধরনের কমিউনিকেশনকেও নষ্ট করে দিতে পারে। এই সিস্টেম এবার ভারত-পাকিস্তান সীমান্তে বসতে চলেছে।












Click it and Unblock the Notifications