ভারতকে পাকিস্তান হতে দেব না! ভাবনীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে ‘তালিবানি খোঁচা’ মমতার

ভারতকে পাকিস্তান হতে দেব না! ভাবনীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে ‘তালিবানি খোঁচা’ মমতার

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ভবানীপুর উপনির্বাচনের পারদ। এদিকে ইতিমধ্যেই তৃণমূলের দেখানো পথে হেঁটেই নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি। দু’পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে প্রচারে করোনা বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক চাপানৌতর বাড়ছে। এরই মধ্যে এবার গেরুয়া শিবিরের আদর্শ নিয়ে তীব্র কটাক্ষ করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ।


বিজেপিকে তালিবানি খোঁচা

বিজেপিকে তালিবানি খোঁচা

বৃহঃস্পতিবার ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপি-কে তীব্র ভাষায় নিশানা করে মমতা বলেন, ''ভারতকে কখনও তালিবান মানসিকতার মানুষদের হাতে তুলে দিতে দেব না। পাকিস্তান হতে দেব না ভারতকে।" প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, গীতিকার জাভেদ আখতার আরএসএস-র সঙ্গে তালিবানের তুলনা টানেন। যা এখনও জ্বলছে বিতর্কের আগুন। একই তুলনা টেনে পদ্ম শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে।

 বাড়ছে বিতর্ক

বাড়ছে বিতর্ক

এবার মমতাও বিজেপি-র সঙ্গে তালিবানি আদর্শের তুলনা টানায় নতুন করে বাড়ছে বিতর্ক। প্রসঙ্গত উল্লেখ্য এদিন মমতাকে হিন্দি ভাষীদের এক সভায় যোগ দিতে দেখা গিয়েছিল। সেখানেই ওঠে নন্দীগ্রাম প্রসঙ্গ। আর সেই সূত্রেই মমতার মুখে শোনা যায় পাকিস্তানের কথাও। তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, "হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না। বিজেপি নন্দীগ্রামের পর ভবানীপুরকেও পাকিস্তান বলছে। কিন্তু আপনারা দেখে নেবেন আগামীতে এই বাংলাই গোটা দেশকে রক্ষা করবে।"

লড়াইয়ে বিজেপি-সিপিএম

লড়াইয়ে বিজেপি-সিপিএম

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটে তিনি জিততে পারেনি মমতা। অল্প ভোটের ব্যবধানে নন্দীগ্রামে হেরে যান বিজেপি নেতা তথা একদা নিজেরই ঘনিষ্ট সহযোগী শুঙেন্দু অধিকারীর কাছে। আর তাই একপ্রকার বাধ্য হয়েই ভবানীপুরে লড়তে হচ্ছে তাঁকে। এদিকে ভবানীপুরে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েথেন বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়াল। লড়ছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

 আসল ঘটনার সূত্রপাত কোথায়

আসল ঘটনার সূত্রপাত কোথায়

এদিকে নবান্ন থেকে ফেরার পথে গত কয়েক দিন ধরেই ভবানীপুরে ভোটের প্রচারে যাচ্ছেন মমতা। গিয়েছেন গুরুদ্বার, এমনকী মসজিদগুলিতেও। আর এখানেই মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এমতাবস্থায় সম্প্রতি ভবানীপুর কেন্দ্রেরই অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডের গোল মন্দিরে যেতে দেখা যায় তৃণমূব সুপ্রিমোকে। সেখানেই বিজেপি-র বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তোলেন। সেই সঙ্গে সর্বধর্ম সম্প্রতীর বার্তাও দিতে দেখা যায় তাঁকে। একই সঙ্গে তার অভিযোগ তৃণমূল সমস্ত ধর্মকে সম্মান করে রাজনীতি করলেও বিজেপির আসল কাজই ধর্মের কারবার। আর এখানেই তেলেবেগুনে জ্বলে উঠেছে পদ্ম ব্রিগেড।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+