জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ, এখনও অবধি গোটা রাজ্যের অবস্থা জেনে নিন

জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ, এখনও অবধি গোটা রাজ্যের অবস্থা জেনে নিন

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। মারা গেছেন আট জন। রাজ্যে সরকারের সর্বশেষ রিপোর্ট অনুসারে এই তথ্য জানা যাচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের করোনা সম্পর্কিত শেষ বুলেটিনে জেলা গুলিতেও করোনা সংক্রমণের উদ্বেগজনক চিত্র ধরা পড়ছে।

একনজরে এখনও অবধি আক্রান্ত ও মৃতের সামগ্রিক চিত্র

একনজরে এখনও অবধি আক্রান্ত ও মৃতের সামগ্রিক চিত্র

বর্তমানে গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭২। তার মধ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭১। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে গোটা রাজ্যে মোট মৃত ২৫৩। করোনা আক্রান্ত কিন্তু কোমরবিডিতে এখনও অবধি মৃত্যু ৭২ জনের। পাশাপাশি এখনও পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩০৬ জন।

পরিযায়ী শ্রমিকদের হাত ধরে জেলায় জেলায় বাড়ছে উদ্বেগ

পরিযায়ী শ্রমিকদের হাত ধরে জেলায় জেলায় বাড়ছে উদ্বেগ

অন্যদিকে ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকেরা নিজ ঘরে ফিরতেই প্রতিটা জেলায় চড়ছে সংক্রমণের পারা। হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ থেকেও লাগাতার সংক্রমণের খবর আসছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও নতুন করে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা গেছে। পাশাপাশি গ্রিন জোনে থাকা অনেক জেলাই এখন কন্টেনমেন্ট জোনে পরিণত হয়েছে।

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে

এদিকে রাজ্য সরকারে সর্বশেষ রিপোর্ট অনুসারে ৩১শে মে পর্যন্ত গোটা রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৭৭১ জনের। শুধুমাত্র ১ লা জুনই পরীক্ষা হয় ৯৪৮০ জনের। ১লা জুন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ২৩১। তার মধ্যে ২.৭১ শতাংশ মানুষের শরীরে করোনার জীবাণু মিলেছে। পাশাপাশি প্রতি দশ লক্ষ মানুষ পিছু রাজ্যে ২৩৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এক নজরে রাজ্যের করোনা চিকিৎসার পরিকঠামো

এক নজরে রাজ্যের করোনা চিকিৎসার পরিকঠামো

পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যের ৪১টি পরীক্ষাগারে করোনা পরীক্ষার কাজ চলছে। এই তালিকায় নতুন করে আরও ৮টি ল্যাবরেটরির নাম যুক্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে গোটা রাজ্যে ৬৯টি হাসপাতালকে করোনা স্পেশাল হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছে রাজ্য। তার মধ্যে ১৬ টি সরকারি হাসপাতাল রয়েছে। ৫৩টি বেসরকারি হাসপাতাল রয়েছে। মোট কোভিড বেড রয়েছে ৮,৭৮৫টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+