উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল, ২ এপ্রিল থেকে হচ্ছে না পরীক্ষা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল, ২ এপ্রিল থেকে হচ্ছে না পরীক্ষা
ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদল হতে চলেছে। ২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু জানা গিয়েছে সেদিন শুরু হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। JEE মেইন পরীক্ষা সেদিন থেকে শুরু হওয়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে নতুন দিন এখনও ঘোষণা করা হয়নি। আগামী সপ্তাহেই নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

করোনা আবহে এই প্রথম হলে বসে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। করোনা সংক্রমণের কারণে গত ২ বছর রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। কিন্তু এবার স্কুলে বসেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। কাজেই এবারের পরীক্ষা ঘিরে বেশ তৎপরতা রয়েছে পড়ুয়া এবং শিক্ষকমহলে। স্কুলগুলিকেও সেইরকম ভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগেই এই নিয়ে দিন ঘোষণা করে দেওয়া হয়েছিল।
২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটা হঠাৎ করেই সম্ভব হবে না বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ JEE মেইন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ২ এপ্রিল থেকে। চলবে ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। গতমঙ্গলবারই সেটা ঘোষণা করা হয়েছে। তারপরেই সমস্যা বাড়ে। ছাত্রছাত্রীদের কথা ভেবেইশেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কবে সেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে তা এখনও ঠিক করে জানানো হয়নি। আগামী সপ্তাহেই পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হওয়ার কথা। এদিকে আবার ১৬ এপ্রিল থেকে জয়েন্ট পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় নতুন সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা কাটাতে তাই নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন সাজানোর সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী সপ্তাহেই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
আগামী সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১১ লক্ষ পরীক্ষার্থী এবাক পরীক্ষা দেবে। করোনা বিধি মেনে এই প্রথম হলে বসে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। স্কুল গুলিতে ইতিমধ্যেই তার নির্দেশিকা জারি করা হয়েছে। পড়ুয়া যাতে সাবধানে পরীক্ষা দিতে পারে সেকারণে স্কুল গুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। স্কুলে স্কুলে নির্দেশিকা জারি করা হয়ে গিয়েছে।এদিকে আবার করোনা সংক্রমণ একেবারেই কমে যাওয়া গোটা দেশে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। প্রাথমিক স্কুল থেকে প্লেগ্রুপ সব স্কুল খুলে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications