ভোট পার্বণের আগে রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য

কলকাতা, ২৩ মার্চ : মাস পড়তে না পড়তেই বিধানসভা ভোট। যে দল জিতবে তারাই রঙের খেলায় মাতবেন। তবে তার আগে দল-মত নির্বিশেষে সকলের আজ রাঙিয়ে ওঠার দিন। আজ বসন্তের সবচেয়ে বড় উৎসব দোল।

হোলি স্পেশ্যাল: বলিউডের সেরা ১০ গান যা দিনটিকে করবে আরও রঙিন

এদিন সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সর্বত্র রঙের উৎসবে মেতে উঠতে শুরু করেছেন মানুষ। কচিকাঁচা থেকে বয়স্ক, কেউই বাদ যাচ্ছেন না।

ভোট পার্বণের আগে রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য

প্রতিবারই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা হয় প্রভাতফেরির মধ্য দিয়ে। সেখানকার রীতি মেনে আবাসিক ছাত্রছাত্রীরা অংশ নেন প্রভাতফেরিতে। এরপর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোল উৎসব সাদরে পালিত হয়।

দোলের রঙ মুখ থেকে তোলার সহজ ঘরোয়া উপায়

প্রতিবারই বসন্ত উৎসবে যোগ দিতে দেশ বিদেশের নানা জায়গা থেকে পর্যটকেরা কবিগুরুর শান্তিনিকেতনে ভিড় জমান। এছাড়া মহা ধুমধাম করে কোচবিহারের মদনমোহন মন্দির ও মায়াপুরের ইস্কন মন্দিরেও দোল উৎসব পালিত হয়।

বেলা যত বাড়বে শহরের ইতিউতি রং ও পিচকিরি নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়বে কচিকাঁচারা। বড়রাও রঙ আর আবির নিয়ে মেতে উঠবেন প্রিয়জনকে রাঙিয়ে তুলতে। ফলে উৎসবের আমেজ ও রং আরও চওড়া হবে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+