Hilsha Fish in Monsoon: বর্ষার প্রথম ইলিশ, মাছ বিলাসী বাঙালির জন্য সুখবর নিয়ে এলেন মৎস্যজীবীরা
বর্ষা যতই মুখ ফেরাক, ইলিশ কিন্তু মুখ ফেরায়নি। বর্ষার প্রথম ইলিশ চলে এলো। একেবারে ১০টন ইলিশ উঠেছে সমুদ্রে। নামখানার বাজারে মাছের রাজাকে নিয়ে যাকে বলে উৎসব শুরু হয়ে িগয়েছে। প্রতিবছরের মতো এই বছরও ১৪ জুন পর্যন্ত সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। জালে টান পড়তেই উঠে একেবারে রুপোলি ফসল। রুপোর মতো ঝকঝকে মাছ নিয়ে হাঁসি মুখে ফিরলেন মৎস্যজীবীরা। একেবারে প্রথম জলের টানেই ১০ টন ইলিশ উঠেছে সাগরে।

এবার বাজারে আসার অপেক্ষা। নামখানার প্রথম ইলিশ ঢুকেছে এরপর ডায়মন্ড হারবার, কাকদ্বীপে ইলিশ ঢুকতে শুরু করবে। এখনও সেখানে সমুদ্র থেকে ফেরেনি মৎস্যজীবীদের ট্রলার। তবে নামখানার মৎস্যজীবীরা জানিয়েছে বর্ষা এবার এতোটাই অসন্তুষ্ট যে ইলিশ ধরতে তাঁদের বেশ গভীর সমুদ্রে যেতে হয়েছিল। তবে জােল ধরা দিয়েছে রূপোলি ফসল।
ইলিশের বেড়ে ওঠার জন্য বর্ষা প্রয়োজন। ইলশেগুড়ি বৃষ্টিতে বেড়ে ওঠে ইলিশ। আর এবার ইলশেগুড়ি বৃষ্টি তো দূরের কথা ভাল করে বর্ষার বৃষ্টি পর্যন্ত হচ্ছে না। এখনও পর্যন্ত রাজ্যের সর্বত্র বর্ষার বৃষ্টি শুরু হয়নি। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে এখনও গরমের দাপট জারি রয়েছে। উত্তরবঙ্গ পেরিয়ে সবে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
তাও সেই রকম বর্ষার বৃষ্টি দেখা যায়নি এখনও দক্ষিণবঙ্গের কোনও রাজ্যেই। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বর্ষার বৃষ্টি কিন্তু তেমন ভাবে হচ্ছে না। তার জেরে ভ্যাপসা গরম দেখা দিচ্ছে। তবে ইলিশ আসার খবরে বর্ষার দেরিতে আসার দুঃখ কিছুটা হলেও ভোলা যাবে। কারণ বর্ষা মানেই ইলিশ।
বাঙালির ঘরে ঘরে চলে ইলিশ বিলাস। উপকূল থেকে যে খবর পাওয়া যাচ্ছে হাজার খানেক ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল। তার মধ্যে কয়েকটি ট্রলার সবে ফিরেছে তাতেই ১০ টন ইলিশ এসেছে বাজারে। বাকিরা ফিরলে আরও ইলিশ বাজারে ঢুকবে বলে মনে করা হচ্ছে।
বাজারে ইলিশের দাম হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে যাচ্ছে। ১০ টন ইলিশ ঢুকেছে বাজারে। আরও ইলিশ ঢুকলে কিছুটা দাম কমবে। ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ টাকা কেজি হতে পারে বলে আশা করা হচ্ছে। বাকি ট্রলারগুলি উপকূলে ফিরলেই বোঝা যাবে ইলিশের দাম কতটা কমবে। দাম যত তাড়াতাড়ি কমবে তত তাড়াতাড়ি হেঁসেলে ঢুকবে এই রূপোলি ফসল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications