এখনও তাণ্ডব চালাচ্ছে আম্ফান! পশ্চিমবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

এখনও তাণ্ডব চালাচ্ছে আম্ফান! পশ্চিমবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান এখন বাংলাদেশের ওপর অবস্থান করছে। গভীর নিম্নচাপ হিসেবেই তা রয়েছে। কলকাতা থেকে ৩০০ কিমির বেশি পূর্ব উত্তর পূর্বে তার অবস্থান। অন্যদিকে অসমের ধুবড়ি থেকে তার অবস্থান ১১০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে। বাংলাদেশের রংপুরের থেকে তার দূরত্ব ৮০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে।

ভারী বৃষ্টির সতর্কবার্তা

ভারী বৃষ্টির সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির (7-11 mscf) পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ের সতর্কবার্তা

ঝড়ের সতর্কবার্তা

একইসঙ্গে ঝড়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে. মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

আগামী ১২ ঘন্টায় জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে, সমুদ্রে না যেতে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বন্দরে এখনও রয়েছে তিন নম্বর সতর্কবার্তা

বন্দরে এখনও রয়েছে তিন নম্বর সতর্কবার্তা

স্থানীয়ভাবে হুগলি বন্দর ও সাগরে সতর্কতামূলক তিন নম্বর সিগন্যাল রাখতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+