শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে সরে গিয়ে এখন দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। যার জন্যই এই বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৬ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে বলে জানানো হয়েছে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান বাঁকুড়া থেকে কলকাতা

মৌসুমী অক্ষরেখার অবস্থান বাঁকুড়া থেকে কলকাতা

মৌসুমী অক্ষরেথা বহারাইচ, গোরক্ষপুর, গয়া হয়ে বাঁকুড়া, কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ৫ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলি হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩২.৭
বাঁকুড়া ৩২
ব্যারাকপুর ৩১.৭
বহরমপুর ৩২.২
বর্ধমান ৩৫
ক্যানিং ২৯.৬
কোচবিহার ৩০.৪
দার্জিলিং ১৯.৮
দিঘা ৩৪
কলকাতা ৩১.১
মালদহ ৩০.৩
পুরুলিয়া ৩২.৩
শিলিগুড়ি ৩০.৭
শ্রীনিকেতন ৩১.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+