বন্ধ বিধানসভার গেট, বাইরে দাঁড়িয়ে রাজ্যপাল! এটা গণতন্ত্র নয়, বললেন জগদীপ ধনকর

বন্ধ বিধানসভার গেট। বাইরে রাজ্যপাল। এদিন সকালে বিধানসভায় এমনই পরিস্থিতি দেখলেন সকলে।

বন্ধ বিধানসভার গেট। বাইরে দাঁড়িয়ে রাজ্যপাল জগদীন ধনকর। এদিন সকালে বিধানসভায় এমনই পরিস্থিতি দেখলেন সকলে। পূর্ব ঘোষণা মতো সকাল সাড়ে দশটাতেই বিধানসভার গেটে হাজির হয়ে যান রাজ্যপাল। নির্দিষ্ট গেল খোলা না থাকায় তিনি অন্য গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন।

রাজ্যপালের জন্য নির্দিষ্ট গেট বন্ধ

এদিন সকালে রাজ্যপাল তাঁর জন্য নির্দিষ্ট গেটের সামনে গাড়ি থেকে নামেন। সাধারণভাবে বিধানসভায় ৩ নম্বর গেটটি রাজ্যপালের জন্য বরাদ্দ। কিন্তু এদিন বিধানসভায় স্পিকার না থাকায় সেই গেট খোলার নির্দেশ মার্শালের কাছে ছিল না। তাই মার্শাল জানিয়ে দেন, তিনি ওই গেট খুলতে পারবেন না।

জানতে চাইবেন অধ্যক্ষের কাছে

জানতে চাইবেন অধ্যক্ষের কাছে

এদিন বিধানসভার ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল জানিয়েছেন, তিনি চিঠি লিখে অধ্যক্ষের কাছে জানতে চাইবেন, জানা সত্ত্বেও কেন ৩ নম্বর গেট বন্ধ রাখা হয়েছে।

দেড় ঘন্টাতেই সব পরিবর্তন

দেড় ঘন্টাতেই সব পরিবর্তন

রাজ্যপাল এদিন জানান, বুধবার দেড়ঘন্টাতেই যেন সবকিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। তাঁর বিধানসভায় যাওয়া নিয়ে বিধানসভার সচিবের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপালের স্পেশাল সেক্রেটারি। প্রথমটায় স্পিকার খুশি বলেই মনে হয়েছিল। লাঞ্চের আগে যাওয়ার জন্য সস্ত্রীক রাজ্যপালকে আহ্বান জানানো হয়। কিন্তু দেড় ঘন্টাতেই পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। বলেছেন রাজ্যপাল। জানা যায় স্পিকারের নির্দিষ্ট কর্মসূচি থাকায় তিনি থাকতে পারবেন না।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হয়েছিল রাজ্যপালকে

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হয়েছিল রাজ্যপালকে

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসতে হয়েছিল রাজ্যপালকে। আগাম জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে গেলেও, ছিলেন না উপাচার্য। রাখা হয়নি বসার জায়গার চাবি। এই ঘটনায় উষ্মাপ্রকাশ করেছিলেন রাজ্যপাল।

রাজ্যপাল বিল সই করে না পাঠানোর অভিযোগে, বুধবার ও বৃহস্পতিবার বিধানসভা মুলতুবি ঘোষণা করেছিলেন স্পিকার। এরই মধ্যে রাজ্যপাল জানান, তিনি বৃহস্পতিবার বিধানসভায় যাবেন। এব্যাপারে তাঁর সঙ্গে স্পিকারের কথা হয়েছিল বলেও জানিয়েছিলেন রাজ্যপাল। তিনি আরও বলেছিলেন, তিনি রবার স্ট্যাম্প নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+