শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল ধনখড়, অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা
ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখর। কিছুদিন আগেই দিল্লিতে অমিত শাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক সেরে কলকাতা ফিরেছেন রাজ্যপাল। এর মাঝে আবার দিল্লি সফর সেরে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য
ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখর। কিছুদিন আগেই দিল্লিতে অমিত শাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক সেরে কলকাতা ফিরেছেন রাজ্যপাল। এর মাঝে আবার দিল্লি সফর সেরে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফের রাজ্যপালের দিল্লি সফরের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

হঠাত কি কারণে তাঁর এই সফর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে দিল্লিতে গিয়ে কার সঙ্গে দেখা করবেণ? কি বিষয়ে এই সফর সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল ধনখড়।
এমনকি আরও বেশ কয়েকটি মন্ত্রকেও রাজ্যপাল যেতে পারেন বলে জানা জাচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের পরেই তাঁর এই সফর ঘিরে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিকমহলে। তবে রাজ্যপাল ধনখড়ের এই সফরকে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল এক নেতার কথায়, উনি তো ওদেরই লোক। ফলে যখন ইচ্ছা, যেখানে খুশি যেতে পারেন। তাতে তৃণমূলের কিছু যায় আসে না বলে দাবি ওই নেতার। শুধু তাই নয়, তাড় দাবি, ভোটে আগে ঘটে যাওয়া ঘটনাকে ভোত সন্ত্রাস বলে চালাচ্ছেন। বন্যাতে যে এত মানুষ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে কেন কেন্দ্রকে তিনি জানাচ্ছেন না? প্রশ্ন ওই তৃণমূল নেতার।
শুধু তাই নয়, কেন এলাকা ঘিরে দেখলেন না সে বিষয়েও প্রশ্ন শাসকদলের ওই নেতার। উল্লেখ্য, রাজ্যপালের শেষবারের দিল্লি সফরে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর। তবে এবার কি বিষয়ে কথা বলতে তার এই রাজধানী সফর এখনো জানা যায়নি।
সূত্রের খবর আজ মঙ্গলবার বিকেলে বিমানেই দিল্লি যাচ্ছেন জাগদীপ ধনকার। আগামী দুদিন সেখানেই থাকবেন তিনি। এদিকে আজই রাজভবনে তার সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার আমতায় বিজেপি বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়েই এদিন আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তারপরই রাজ্যপালের এই দিল্লি সফরের খবর সামনে এসেছে।
ফলে রাজ্যপাল ধনখড়ের দিল্লি সফর নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। বিরোধী দলনেতার এই সফরের পরেই দিল্লি উড়ে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।
তবে যতবার ধণখড় দিল্লি উড়ে গিয়েছেন তাঁর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন! শাসকদলের কটাক্ষ, বিরোধী দলনেতার শিখিয়ে দেওয়া কথা জানিয়ে আসেন দিল্লিতে। তবে ষড়যন্ত্র করার ফল বাংলার মানুষ ভোটে দিয়েছে।
কোনও কুৎসা, অপপ্রচার বাংলার মানুষ মেনে নেবে না বলে দাবি তৃণমূলের।
-
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications