মমতার রাজ্য চলছে গরুর গাড়িতে, তাঁর কাজে রকেটের গতি! রাজ্যপাল দিলেন ব্যাখ্যা
বিল বিতর্কে রাজ্যপালের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এসসি-এসটিআই বিল আটকে রাখার জন্য রাজ্য যখন দায়ী করছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে, তখন তিনি কড়া ভাষায় তোপ দাগলেন রাজ্যের বিরুদ্ধে।
বিল বিতর্কে রাজ্যপালের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এসসি-এসটিআই বিল আটকে রাখার জন্য রাজ্য যখন দায়ী করছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে, তখন তিনি কড়া ভাষায় তোপ দাগলেন রাজ্যের বিরুদ্ধে। রাজ্যপাল বলেন, কুমিরের কান্না কেঁদে লাভ নেই, রাজ্যের সরকার গরুর গাড়ির মতো চলছে, রাজ্যপাল কাজ করছে রকেটের স্পিডে।

এসএসি-এসটি বিল ইস্যুতে রাজ্যপালের পদ নিয়েও অযথা নোংরা রাজনীতি তিনি বরদাস্ত করবেন না বলে তোপ দাগেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কড়া হুঁশিয়ারি, আমার কাঁধে বন্দুক রেখে এসসি-এসটি নিয়ে রাজনীতি করবেন না। তিনি বলেন, কেন্দ্রের একটি এসসি-এসটি আইন আছে। ফের রাজ্যের জন্য আরও একটা আইন করার কী আছে। তা জানতে চেয়েও কোনও ব্যাখ্যা পাইনি। তাই সই করিনি।
এদিন এই সই-বিতর্কেই রাজ্যপালের অপসারণ দাবি করল তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ দাবি করে রাজ্যের শাসকদল। অভিযোগ, রাজ্যপাল বিলে সই না করায় ব্যহত হচ্ছে বিধানসভার কাজ। এই মর্মে শাসকদলের সাংসদরা রাজ্যসভায় ওয়াকআউটও করেন।
রাজ্যপাল সই না করায় আটকে রয়েছে এসসি-এসটি বিল। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। বিল আটকে রাখার প্রতিবাদ আছড়ে পড়ে রাজ্যসভাতেও। রাজ্যসভায় এই মর্মে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু ডেপুটি স্পিকার তা খারি করে দেওয়ায় সাংসদরা ওয়াকআউট করেন।
এর আগে রাজ্যপাল বিলে স্বাক্ষর না করায় ইতিমধ্যেই দুদিন মুলতুবি হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা। রাজ্যপালের দিকে আঙুল ওঠায় তিনি সরব হন রাজ্যের বিরুদ্ধে। বলেন, তিনি কোনও 'রাবার স্ট্যাম্প' নন বা কোনও 'ডাকঘর' নন। স্ক্রুটনি না করে তিনি সই করবেন না। তারপর এদিন রাজ্যের বিধানসভা পাশাপাশি রাজ্যসভাও উত্তাল হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications