ক্ষমা চান মুখ্যমন্ত্রী, ছোট হয়ে যাবেন না, সাংবাদিক বৈঠকে মমতা সরকারকে তীব্র আক্রমণ রাজ্যপাল ধনখড়ের
ক্ষমা চান মুখ্যমন্ত্রী, ছোট হয়ে যাবেন না, সাংবাদিক বৈঠকে মমতা সরকারকে তীব্র আক্রমণ রাজ্যপাল ধনখড়ের
গতকালে নাড্ডার উপর হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। তিনি ক্ষমা চাইলে ছোট হয়ে যাবেন না। রাজ্যে গণতন্ত্রের হনন হচ্ছে সাংবাদিক বৈঠক করে নাড্ডা কান্ড নিয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন একাধিক বার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছেন তিনি। কিন্তু তাতে কর্ণপাত করেনি মমতা সরকার। সংবিধান মেনে চলতেই হবে মুখ্যমন্ত্রীকে। সেটা তিনি অস্বীকার করতে পারেন না। এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না বলে এক প্রকার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ার করেছেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংবিধান লঙ্ঘন করছেন মমতা। জেপি নাড্ডার উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে মমতাকে সতর্ক করলেন জগদীপ ধনখড়। আগেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছেন রাজ্যপাল। কিন্তু রাজ্য সরকার তাতে কর্নপাত করেনি। প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন রাজ্যপাল।

ক্ষমা চান মুখ্যমন্ত্রী
নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। তাতে ছোট হয়ে যাবেন না তিিন। টুইটের পর ফের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বললেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীরও সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু সেই সংবিধান লঙ্ঘন করছেন তিনি। সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রী। তিনি সংবিধান না মানলে রাজ্যপাল কাজ শুরু করবেন বলে রাজ্য সরকারকে হুঁশিয়ার করেছেন জগদীপ ধনখড়। নাড্ডার উপর গতকাল যা ঘটেছে তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যবাসীকে রক্ষায় বদ্ধ পরিকর
রাজ্যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন রাজ্যবাসীকে রক্ষা করা এখন আমার দায়িত্ব হয়ে গিয়েছে। মানবাধিকার দিবসেই রাজ্যে এমন ঘটনা ঘটল। যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনখড়। এর জন্য আগেই রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করে তিনি সতর্ক করেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

কেন্দ্রকে রিপোর্ট
ইতিমধ্যেই নাড্ডা কাণ্ড নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপরেই কেন্দ্র রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করেছে। ১৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে মুখ্যসচিব ও ডিজিেক হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই রাজ্যের মুখ্যসচিব ও ডিিজকে তলব করে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় তা নিয়ে সতর্ক করেছেন।












Click it and Unblock the Notifications