মুখ্যমন্ত্রীর অনুরোধ না মেনে আজ মুর্শিদাবাদে রাজ্যপাল, কী হয়েছিল সামসেরগঞ্জে, দেখবেন সরেজমিনে
Murshidabad News: বিধ্বস্ত মুর্শিদাবাদে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত কয়েকদিন আগেই প্রতিবাদের নামে দুষ্কৃতী তাণ্ডব দেখেছে সে জেলার মানু্ষ। সামসেরগঞ্জ সহ একের পর এক গ্রামে চলেছে হামলা।। আজ শনিবার একেবারে সরজমিনে খতিয়ে দেখতে যাবেন রাজ্যপাল বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে শুক্রবারই মালদহে পৌঁছে গিয়েছেন তিনি। সে জেলায় পা রেখেই পারলালপুর হাই স্কুলে যান।
সেখানে আশ্রয় নেওয়া হিন্দু শরনার্থীদের সঙ্গে দেখা করেন। পাশে থাকার আশ্বাস দেন। এরপরেই আজ শনিবার সামসেরগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত একাধিক এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Murshidabad News: কড়া নিরাপত্তা মোড়কে মুর্শিদাবাদ
ঘটনার পর থেকে গোটা এলাকার নিরাপত্তা বিএসএফের হাতে। মোট ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও মোতায়েন করা হয়েছে। কলকাতা থেকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা পৌঁছে গিয়েছেন। এর মধ্যেই আজ শনিবার রাজ্যপালের মুর্শিদাবাদ সফর। ফলে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। সমস্ত জায়গায় বিশাল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যপাল সামসেরগঞ্জ পৌঁছেই ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে পারেন।
Murshidabad News: মালদহে ক্ষতিগ্রস্থ মানুষের সঙ্গে কথা
শুক্রবার ট্রেনে মালদ পৌঁছেই পারলালপুর হাই স্কুলে পৌঁছে যান। সেখানে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের দুঃখ দুর্দশার কথাও শোনেন। পরে রাজ্যপাল বলেন, "আমরা অশান্ত এলাকা থেকে ১০০টির মতো অভিযোগ এবং সাহায্যের আবেদন পেয়েছি। গত দুই দিনে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে। আমি নির্বাচিতভাবে অভিযোগকারীদের সঙ্গেও কথা বলেছি, বিশেষ করে যারা খুবই কষ্টে আছেন, তাদের সরাসরি আশ্বস্ত করেছি। বলেছি যে আমরা সবাই তাদের সঙ্গে আছি।"
একই সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক রাখছেন বলে জানান রাজ্যপাল। একই সঙ্গে শান্তি ও স্বাভাবিক অবস্থা যাতে দ্রুজত প্রতিষ্ঠিত হয় তা দেখার কথাও বলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতিও দেন সিভি আনন্দ বোস।
Murshidabad News: উত্তাল হয়ে ওঠে স্কুল এলাকা
শুক্রবার দফায় দফায় উত্তাল হয়ে ওঠে পারলালপুর হাইস্কুল। পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়ায়। এমনকী রাজ্যপাল পৌঁছানো মাত্র পরিস্থিতি আরও রণক্ষেত্র আকার নেয়। সেখানকার মানুষের অভিযোগ, পুলিশ তাদের বন্দি করে রাখার মত্যো রেখেছে। বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এমনকী কারোর সঙ্গে কথা বলতে পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে দাবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications