CV. Ananda Bose: 'অভয়া' খুন ধর্ষণের আবহের মধ্যেই বড় প্রকল্প রাজ্যপাল বোসের! কীভাবে উপকৃত হবেন?
CV. Ananda Bose: আরজি কর হাসপাতালে অভয়াকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনার ৮৪ দিন কেটে গিয়েছে। এখনও মেলেনি বিচার। এমনকি গত কয়েকদিনে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। যা নিয়ে প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। এই অবস্থা মহিলাদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ রাজভবনের। চালু হল অভয়া প্লাস প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মূলত মেয়েদের আত্মরক্ষার মাধ্যমে শেখানো হবে আত্মরক্ষার পাঠ!
আয়োজিতন হল বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এছাড়াও 'দুয়ারে সরকার' এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মান কি বাতে'র মত 'জন কি বাত' প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose) । রাজ ভবনে 'আপনা ভারত জাগতা বেঙ্গল' অন্তর্গত অর্থসামাজিক কার্যক্রমের আওতায় ৯ টি প্রকল্প চালু হল।

ফাইল টু ফিল্ড প্রোগ্রামের অন্তর্গত দুয়ারে রাজ্যপাল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যার মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবেন। এছাড়া ক্যাম্পাসে রাজ্যপাল প্রকল্পের মাধ্যমে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন করবেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
এছাড়া প্রতিভাশালী এবং দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ স্কিম সহ একাধিক নাগরিক পরিষেবা সম্পর্কিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাজ ভবনের কার্যকালের দুবছর পূর্তি উপলক্ষেই একগুচ্ছ অনুষ্ঠানের শুভ সূচনা হল।
অনুষ্ঠানে শেষে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ৯টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। দেশ এবং বাংলার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ফলে তাদের জন্য কাজ করাটাই প্রাথমিক উদ্দেশে এবং লক্ষ্য বলেও জানান রাজ্যপাল। আর তা করতেই 'আপনা ভারত জাগতা বেঙ্গল' প্রকল্প বলে জানান তিনি। একই সঙ্গে রাজ্যজুড়ে যেভাবে আবাস য়োজনা নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে তা নিয়েও মুখ খুলেছেন রাজ্যপাল বোস।
বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে লিখে জানতে চাইবেন। তবে যেহুতু একটা প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তা রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে 'অভয়া প্লাস প্রকল্প' নিয়ে বলতে গিয়ে রাজ্যপাল বলেন, মেয়েদের আত্মরক্ষা এবং সুরক্ষা জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। যাতে তারা নিজেরা নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারেন।












Click it and Unblock the Notifications