Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরু বাঁধা নিয়ে বচসা, মহিলাকে বিবস্ত্র করে মারধর, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ!

মালদহ, ১৭ জুলাই : অন্যের জমিতে গরু বাঁধার খেসারত দিতে হল এক মহিলাকে। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হল। মায়ের সম্মান বাঁচাতে প্রতিবাদ করতে ছেলে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্রের কোপ দেওয়া হল। এই ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরে।

গরুকে সামনে একটি জমির খুঁটিতে বেঁধে কাজে যান ওই মহিলা। আর তাতেই রেগে যান জমির মালিক। কেন তাকে না বলে তারই জমিতে অন্যেরা গরু বেঁধে চলে যাবে তা নিয়ে রাগে ফেটে পড়ে ওই ব্যক্তি। রাগের চোটে গরুটিকে মারতে শুরু করে সে। [ওড়িশায় ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে বিবস্ত্র করে মারধর, অত্যাচার চলল ১২ ঘন্টা]

গরু বাঁধা নিয়ে বচসা, মহিলাকে বিবস্ত্র করে মারধর, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ!

মারের চোটে গরুর পা ভেঙে দেওয়া হয়। মহিলা ছুটে এসে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে প্রথমে বাধা দেওয়া হয়। তারপর তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। কেটে দেওয়া হয় হাতের আঙুলও। জমির মালিক ও তার কয়েক সাগরেদ মিলে ওই মহিলাকে মারধর করতে থাকলে মহিলার ছেলে মায়ের সম্মান বাঁচাতে এগিয়ে আসে। ওই কিশোরকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। [তানিজানিয়ার ছাত্রী হেনস্থা: পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরুতে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিদেশ মন্ত্রক]

এই ঘটনার পর থেকেই পলাতক ওই জমির মালিক। মা ও ছেলে উভয়ই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাসি অভিযান শুরু করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+