সোনার দামে বড় পতন কোজাগরী লক্ষ্মীপুজোর আগে! ২৯ অক্টোবর কলকাতার দর একনজরে
সোনার দামে বড় পতন কোজাগরী লক্ষ্মীপুজোর আগে! ২৯ অক্টোবর কলকাতার দর একনজরে
রাত পোহালেই আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে এদিন লক্ষ্মীবারে সোনা (Gold Price) ও রুপোর দাম (Silver Price) ফের নিম্নমুখী হয়েছে। করোনার দাপটে ক্রমেই বাড়ছে সংক্রমণের হার। এমন পরিস্থিতি বাজারে উদ্বেগ লগ্নীকারীদের। একনজরে দেখে নেওয়া যাক এদিনের সোনা ও রুপোর দাম।

সোনার দাম ২৯ অক্টোবর
২৯ অক্টোবর ভারতের ঘরোয়া বাজারে সোনার দাম পড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ডিসেম্বর ফিউচার মূল্য এদিন ০.১৬ শতাংশ কমেছে। ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৩ টাকা কমেছে। ১০ গ্রামে ২৯ অক্টোবর সোনার দাম ৫০, ৪১২ টাকা।

রুপোর দাম ২৯ অক্টোবর
এদিকে, ২৯ অক্টোবর রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফিউচার মূল্য ০.১১ শতাংশ নেমেছে। ফলে এক তেজিতে রুপোর দাম ৬৭ টাকা কনেছে। এদিন রুপোর দাম এক কোজিতে ৬০, ০৭১ টাকা হয়েছে।

কলকাতার সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে আজ ৪৯,০০০ টাকা।২৪ ক্যারেটে সোনার দান কল্লোলিনী তিলোত্তমায় রয়েছে ৫২,৬০০ টাকা। লক্ষ্মীপুজোর আগের দিন সোনার ২৪ ক্যারেটে দাম একটু বাড়লেও আপাতভাবে দাম কমায় বিষন্ন লগ্নীকারীরা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩৮০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১, ৬৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৯, ৬৮০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৫০, ৬৮০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে ২৯ অক্টোবর সোনার দাম ৪৯,১০০ টাকা। ২৪ ক্য়ারেটে দিল্লিতে সোনার দাম ৫২,৫৬০ টাকা।












Click it and Unblock the Notifications