সোনা, রুপোর দাম সপ্তমীর দিন কোথায় ঠেকল! ২৩ অক্টোবর কলকাতায় দর একনজরে

সোনা রুপোর দাম সপ্তমীর দিন কোথায় ঠেকল! ২৩ অক্টোবর কলকাতায় দর একনজরে

বড়সড় পতনের পর সোনার দাম (Gold price) কার্যত দেশের বাজারে দিশাহীন। এদিন সপ্তমীর দিন সোনার দাম একটু বাড়লেও তা গত অগাস্ট মাসের রেকর্ডকে ছোঁয়নি। এদিকে দুর্গাপুজো মুখর কলকাতায় সোনার দাম ও দেশে রুপোর দামের (Silver price) গতি একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন গোল্ড ফিউচার ০.১৬ শতাংশ বেড়েছে। এর আগে সোনার দামে তুমুল পতন পরিলক্ষিত হয়। এদিন সপ্তমীতে সোনার দাম ১০ গ্রামের হিসাবে রয়েছে ৫০, ৮৪৫ টাকা।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন রয়েছে ০.১ শতাংশ কম। ফলে ১ কেজি রুপোর দাম এদিন ৬২, ৫৫১ টাকা হয়েছে। প্রসঙ্গত, বিশ্ব বাজারে সোনার দাম আজ পোক্ত রয়েছে। অন্যদিকে, দেখা যাচ্ছে মার্কিন বাজারে ক্রমাগত বিনিয়োগ বাড়ছে। যার একটু হলেও প্রভাব পড়েছে ভারতের বাজারে।

কলকাতায় সপ্তমীতে সোনার দাম

কলকাতায় সপ্তমীতে সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ছিল ৫০,১২০ টাকা। অন্য়দিকে, ২৩ অক্টোবর দুর্গাপুজোর আবহে কলকাতার বুকে ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫১,৭২০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে রয়েছে ৪৭,২১০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫১,৫০০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৫০,১৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১,১৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৬২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১,১৫০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+