সোনার দাম সামান্য উর্ধ্বমুখী বিয়ের মরশুমে, ২০ জুলাই কলকতা সহ বিভিন্ন শহরে দর একনজরে

সোনার দাম সামান্য উর্ধ্বমুখী বিয়ের মরশুমে, ২০ জুলাই কলকতা সহ বিভিন্ন শহরে দর একনজরে

এদিন সকাল থেকে পজিটিভ ট্রেন্ড ধরে পর পর সোনার দাম সামান্য গতিতে হলেও উর্ধ্বমুখী হতে শুরু করে। পজিটিভ ট্রেন্ড দেখা গিয়েছে, আন্তর্জাতিক স্পট গোল্ডের দামেও। এদিকে সোনার দামের ওঠা নামার ক্ষেত্রে মার্কিন মুলুকে নতুন করে করোনা আক্রমণের ঘটনা প্রভাব ফেলছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সোনার দাম ২০ জুলাই কোনদিকে গিয়েছে, তা দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

সোনার দামে অগাস্ট মাসের গোল্ড কন্ট্র্যাক্টগুলি ০.৩৭ শতংশ বাড়তে শুরু করেছে আজ। ফলে সকাল সাড়ে ৯টা নাগাদ ১০ গ্রাম সোনার যে দাম ছিল , তা ৫০ হাজার থেকে অনেকটাই নিচে। এদিন ১০ গ্রামে সোনার দাম ৪৮,২৭০ টাকা। মূলত সোনার দামে হোল্ড বেড়ে যাওয়ার নেপথ্যে বড় কারণ হল, ডেল্টার দানবীয় প্রভাব মার্কিন মুলুকে। তারফলেই সোনার দামের গতি তরান্বিত হচ্ছে।

রুপোর দাম

রুপোর দাম

বিয়ের মরশুমে সোনার দাম এদিন যেমন ৪৮ হাজারের ঘর ছুঁয়ে যায়, তেমনই ১ কেজিতে এদিন রুপোর দাম ৭০ হাজারের আশপাশে টাকার অঙ্ক ছুঁয়ে গিয়েছে। এদিন সোনার ট্রেন্ডে রুপোর দামও বেড়েছে। গতকাল ১ কেজিতে ৬৮,২৯৯ টাকা হয়েছে রুপোর দাম ছিল। এদিন কেজি প্রতি রুপো সেপ্টেম্বরের ফিউচার মূল্যে ৬৭,৪৪৯ টাকা হয়।

কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে সোনার দাম

কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম ১০ গ্রামে ৪৮,৭৫০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ৪৬২৫০ টাকা। এদিন ২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ৪৬,৯৫০ টাকা।

দিল্লি, মুম্বইতে ২২ ক্যারেট , ২৪ ক্যারেট সোনার দাম কত?

দিল্লি, মুম্বইতে ২২ ক্যারেট , ২৪ ক্যারেট সোনার দাম কত?

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৬৬০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৮১০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম ৪৮,৩০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৪০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৭১০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+