সোনার দামের বৃদ্ধি নতুন রেকর্ড গড়ার পথে! কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল
সোনার দামের বৃদ্ধি নতুন রেকর্ড গড়ার পথে! কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল
সোনার দামের উত্থান পতন লকডাউনের আনলক পর্যায় থেকেই চলছে। গত এক মাসের মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম আপাতত ৫০ হাজারের আশপাশে রয়েছে গত এক সপ্তাহ ধরে। এমন পরিস্থিতিতে সোনার দামের গতি কোনদিকে যাচ্ছে, দেখে নেওয়া যাক।

সোনার দাম ভারতে
ভারতে সোনার দাম ফের একবার রেকর্ডের দিকে যেতে শুরু করেছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম প্রবল হারে বাড়ছে। এমসিএক্স ফিচার্স বলছে , সোনার দাম আজ সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮,৪৫০ টাকা।

রুপোর দাম
রুপোর দামেও উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। রুপোর দাম এদিন বেড়ে গিয়েছে। আগের সপ্তাহের পর , এই সপ্তাহে আজ বাজার খুলতেই রুপোর দাম দাঁড়িয়েছে এক কেজিতে ৪৮,৬০০ টাকা। যা আগের তুলনায় ০.৫ শতাংশ বেশি।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮, ৯৪০ টাকা। অন্যদিকে, কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৬৭০ টাকা। সবমিলিয়ে সোনার দামের গতি বিনিয়োগকারীদের খুশি করলেও, ক্রেতাদের পকেটে টান ধরিয়েছে।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)

দেশের অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম দিল্লিতে ২৪ ক্যারেটে ৪৮, ৪৫০ টাকা। চেন্নাইতে দাম পৌঁছে গিয়েছে ৫০ হাজারের কাছাকাছি। সেখানে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০, ৬৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮, ৩০০ টাকা।












Click it and Unblock the Notifications