সোনার দামে সোমবার সামান্য পরিবর্তন, ৫ জুলাই কলকাতায় দর একনজরে
সোনার দামে সোমবার সামান্য পরিবর্তন, ৫ জুলাই কলকাতায় দর একনজরে
সোনার দাম ৫ জুলাই সামান্য গতিতে এগিয়ে গিয়েছে। বিয়ের মরশুমে সোনার দাম গত ২ জুলাই আন্তর্জাতিক বাজারে ইতিবাচকভাবেই এগিয়েছিল। গত শুক্রবার বাজারে সোনার দামের এই গতি থাকায় ঘরোয়া বাজারে প্রভাব পড়ে। রুপোর দামেও গত শুক্রবার ইতিবাচক প্রভাব পড়েছে। এরপর ৫ জুলাই ঘরোয়া বাজারে সোনা ও রুপোর দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্চে অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্ট ০.০৪ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,৩০৬ টাকা হয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ সোনার দাম এমন হয়। গত ২ জুলাই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্টে ০.৩৩ শতাংশ বাড়ে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,১৯৪ টাকা হয় সেদিন।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম ০.৩৫ শতাংশ বেড়েছে আজ। রুপোর দাম ১ কেজিতে আজ ৭০ হাজারের ঘর ছাড়িয়েছে। ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৭০,৪৩১ টাকা ।

সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৯২০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৬২০ টাকা। সোনার দাম কলকাতায় গত শুক্রবার ছিল ২২ ক্যারেটে কলকাতায় ৪৬,৫৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছিল ৪৯,২৬০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৮২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩২০ টাকা, ২৪ ক্যারেটে দাম, ৪৭,৩২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৭০ টাকা ২৪ ক্যারেটে সোনার দাম দিল্লিতে ৫০,৪৭০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications